শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
ঘোড়াঘাটে চার্জশিটে প্রকৃত অভিযুক্তদের নাম বাদ দেওয়া রাজপথে ছাত্র-জনতা রাষ্ট্রপতির পদত্যাগের প্রশ্নে যা বললেন সালাহউদ্দিন খুবিতে ছাত্রীদের ওয়াশরুমে গোপনে ভিডিও ধারণের অভিযোগ, ক্যান্টিনকর্মী আটক তেলের দাম বাড়ার প্রভাবে কমল স্বর্ণের দাম জুলাই গণহত্যার দ্রুত বিচার চেয়ে ট্রাইব্যুনালে জামায়াতসহ ১১ দল “জামায়াতের সৎ ও চরিত্রবানের লেবাস খসে খসে পড়ছে”: ওবায়দুল কাদের শিক্ষার্থীদের বিক্ষোভে অংশ নিয়ে আটক অভিনেত্রী আয়েশা খান কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ ফুটবল দল গঠনের নির্দেশ ধামরাইয়ে ২০০ পিস ইয়াবাসহ ৬ মামলার আসামি ডিবি পুলিশের হাতে গ্রেফতার গভীর রাতে অবোধ শিশুকে নির্যাতন! অভিযুক্ত ৪৫ বছরের ওলানকে পুলিশে দিল জনতা

পেরুর রাজধানী লিমায় অগ্নিকাণ্ডে ১০জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : 2:57 pm, বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

পেরুর রাজধানী লিমার একটি নিম্ন আয়ের আবাসিক এলাকায় অগ্নিকাণ্ডে ১০ জনের প্রাণহানি হয়েছে। এতে দুটি বাড়ি পুড়ে গেছে। বুধবার দেশটির বেসামরিক প্রতিরক্ষা সংস্থা এ তথ্য জানিয়েছে।

বেসামরিক প্রতিরক্ষা সংস্থা (ইনডেসি) সামাজিক যোগাযোগমাধ্যমে জানায়, এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

লিমা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

মৃতদের স্বজনদের বরাত দিয়ে জানানো হয়, তাদের মধ্যে পাঁচজন প্রাপ্তবয়স্ক এবং পাঁচজন শিশু।

পুলিশ প্রধান অস্কার আরিওলা জানান, মৃতদের মধ্যে একই পরিবারের নয়জন সদস্য রয়েছেন। তাদের মধ্যে পাঁচজন অপ্রাপ্তবয়স্ক।

তিনি সাংবাদিকদের বলেন, অগ্নিকাণ্ডের সূত্রপাত কোথায়, কী পরিস্থিতিতে এবং কী কারণে এ ঘটনা ঘটেছে, তা নির্ধারণে তদন্ত চলছে।

পেরুর গণমাধ্যম জানিয়েছে, স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানগুলোর কাছে চাঁদা দাবি করে আসা দুর্বৃত্তরাই আগুন লাগিয়ে থাকতে পারে।

তদন্তের দায়িত্বে থাকা কর্নেল জন লুজান বলেন, পরিকল্পিতভাবে আগুন লাগানো অথবা চাঁদাবাজির ঘটনার সঙ্গে এর সংশ্লিষ্টতার আশঙ্কাও তদন্তে খতিয়ে দেখা হচ্ছে।

বেঁচে যাওয়া গিনা ভিলচেজ সাংবাদিকদের বলেন, তিনি ঘর থেকে বেরিয়ে নিজের এবং সন্তানদের প্রাণ রক্ষা করতে পেরেছেন।

তিনি বলেন, ‘আমরা মোট ১৭ জন ছিলাম। ১০ জন মারা গেছে। আর আমরা সাতজন বেঁচে গেছি।’

এ সময় পরিবারের অন্য সদস্যরা আগুনে আটকে পড়াদের উদ্ধারের মরিয়া চেষ্টার ছবি ও ভিডিও গণমাধ্যমকে দেখান।

পেরুর নির্বাচিত প্রেসিডেন্ট কেইকো ফুজিমোরি বুধবার ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি এ মৃত্যুর ঘটনাকে ‘ভয়াবহ হত্যাকাণ্ড’ বলে উল্লেখ করেন।

তিনি সাংবাদিকদের বলেন, ‘মানুষ শৃঙ্খলা ও নিরাপত্তা চায়। আগামী সপ্তাহে দায়িত্ব নিয়েই সেটিই হবে আমাদের প্রথম কাজ।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com