বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন

এল সালভাদরে প্রায় ৩ হাজার বছরের পুরোনো মানব দেহাবশেষ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : 12:09 pm, বুধবার, ২২ জুলাই, ২০২৬

এল সালভাদরে প্রত্নতাত্ত্বিকরা প্রায় ৩ হাজার বছরের পুরোনো বলে ধারণা করা একটি মানব দেহাবশেষ  উদ্ধার করেছেন। দেশটির সংস্কৃতি মন্ত্রণালয় মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী জানা গেছে, সান সালভাদরের উপশহর অ্যান্টিগুয়ো কুসকাতলানের একটি সমাধিস্থল থেকে গত ২ জুলাই এসব দেহাবশেষ প্রথম উত্তোলন করা হয়। এগুলো খ্রিস্টপূর্ব প্রায় ৮৫০ সালের বলে ধারণা করা হচ্ছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

সমাধিস্থলে একটি ছোট আকারের উসুলুতান শৈলীর মাটির পাত্র পাওয়া গেছে, যার আকৃতি ছিল সামুদ্রিক কচ্ছপের মতো।

এছাড়া বিভিন্ন সময়ে জমা হওয়া আগ্নেয়গিরির ছাইয়ের স্তরের নিচে সংরক্ষিত কাসাভা (শর্করা জাতীয় কন্দ) গাছের শাখার অবশেষও পাওয়া গেছে।

প্রত্নতাত্ত্বিকরা জানান, উদ্ধার হওয়া দেহাবশেষ উপুড় অবস্থায় ছিল। এর বয়স নিশ্চিত করতে রেডিওকার্বন পরীক্ষা করা হবে। পাশাপাশি ওই ব্যক্তির লিঙ্গ নির্ধারণের জন্য ডিএনএ বিশ্লেষণও করা হবে।

সংস্কৃতি মন্ত্রণালয় জানিয়েছে, এই স্থানটিতে পশ্চিম এল সালভাদরের চালচুয়াপা প্রত্নতাত্ত্বিক স্থানের মতো আরও সমাধি থাকতে পারে। ১৯৭০-এর দশকে চালচুয়াপায় প্রত্নতাত্ত্বিকরা ৩৩ জন মানুষের দেহাবশেষ উদ্ধার করেছিলেন।

ওই আবিষ্কারকে মেসোআমেরিকা অঞ্চলে মানব বলির প্রাচীনতম প্রমাণ হিসেবে বিবেচনা করা হয়। সেখানে ২৬টি সম্পূর্ণ কঙ্কাল, চারটি আংশিক কঙ্কাল ও তিনটি বিচ্ছিন্ন মাথার খুলি পাওয়া গিয়েছিল।

তাদের অনেককেই উপুড় অবস্থায় পাওয়া যায়, যাদের হাত-পা বাঁধা ছিল। আবার কয়েকটির দেহে অঙ্গহানি বা শিরচ্ছেদের চিহ্নও পাওয়া যায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com