সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্বকাপ ফাইনাল উপলক্ষ্যে ঢাকায় কনসার্ট, মঞ্চ মাতাবেন সঞ্জয় দেব ও প্রীতম হাসান দেবের ‘দাদাগিরি’তে অহনা দত্তের স্বপ্নপূরণ কসমেটিক সার্জারি সম্পর্কে যে কথা বললেন দিয়া মির্জা ১৯ জুলাই ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? আজকের মুদ্রার রেট: ১৯ জুলাই ২০২৬ গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া সংসদ চলতে পারে না: মামুনুল হক কৈশোরেই বিশ্বকাপ জয়ীদের অভিজাত ক্লাবে নাম লেখাতে চান ইয়ামাল সাকার হ্যাটট্রিকে ফ্রান্সকে ৬-৪ গোলে হারিয়ে ইংল্যান্ডের তৃতীয় স্থান অর্জন দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী কুয়েতে যুক্তরাষ্ট্রের ২টি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলার দাবি ইরানের

কিউবায় ৭০০-র বেশি রাজনৈতিক বন্দিকে মুক্তি দেওয়ার আহ্বান রুবিও’র

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : 11:48 am, রবিবার, ১৯ জুলাই, ২০২৬

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও কিউবা সরকারকে অবিলম্বে ৭০০-র বেশি রাজনৈতিক বন্দিকে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন।

এদিকে, পাঁচ বছর কারাভোগের পর কিউবার খ্যাতনামা ভিন্নমতাবলম্বী শিল্পী লুইস ম্যানুয়েল ওতেরো আলকান্তারা যুক্তরাষ্ট্রের মিয়ামিতে পৌঁছেছেন।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

শনিবার এক বিবৃতিতে রুবিও শিল্পী আলকান্তারার যুক্তরাষ্ট্রে পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করে আরও বলেন, ‘আমরা কিউবা সরকারের অন্যায়ভাবে আটক করে রাখা ৭০০-র বেশি রাজনৈতিক বন্দির অবিলম্বে মুক্তি দাবি করছি।’

রুবিও বলেন, ‘কিউবা সরকারের মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোর প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের আর চোখ বন্ধ করে থাকা উচিত নয়। এই দমন-পীড়নের অবসান ঘটানোর দাবিতে সবাইকে একসঙ্গে সোচ্চার হতে হবে।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com