সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্বকাপ ফাইনাল উপলক্ষ্যে ঢাকায় কনসার্ট, মঞ্চ মাতাবেন সঞ্জয় দেব ও প্রীতম হাসান দেবের ‘দাদাগিরি’তে অহনা দত্তের স্বপ্নপূরণ কসমেটিক সার্জারি সম্পর্কে যে কথা বললেন দিয়া মির্জা ১৯ জুলাই ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? আজকের মুদ্রার রেট: ১৯ জুলাই ২০২৬ গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া সংসদ চলতে পারে না: মামুনুল হক কৈশোরেই বিশ্বকাপ জয়ীদের অভিজাত ক্লাবে নাম লেখাতে চান ইয়ামাল সাকার হ্যাটট্রিকে ফ্রান্সকে ৬-৪ গোলে হারিয়ে ইংল্যান্ডের তৃতীয় স্থান অর্জন দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী কুয়েতে যুক্তরাষ্ট্রের ২টি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলার দাবি ইরানের

ভেনেজুয়েলার ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৫,১১৯

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : 11:47 am, রবিবার, ১৯ জুলাই, ২০২৬

গত মাসে ভেনেজুয়েলায় আঘাত হানা পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৫ হাজার ১১৯ জনে দাঁড়িয়েছে। শনিবার প্রকাশিত সরকারি হিসাব অনুযায়ী, শুক্রবারের তুলনায় মৃতের সংখ্যা আরও ৫০ জন বেড়েছে।

গত ২৪ জুনে সংঘটিত ওই দুর্যোগের ২৪ দিন পর প্রকাশিত সর্বশেষ তথ্যে জানানো হয়, পরপর দুটি ভূমিকম্পে রাজধানী কারাকাস-সংলগ্ন উপকূলীয় অঙ্গরাজ্য লা গুয়াইরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।
ভেনেজুয়েলার জাতীয় সংসদের সভাপতি হোর্হে রদ্রিগেজ সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে জানান, ভূমিকম্পে ১৬ হাজার ৭৪০ জন আহত হয়েছে ।

লা গুয়াইরায় ধসে পড়া কয়েক ডজন ভবনের ধ্বংসস্তূপ থেকে এখনও মরদেহ উদ্ধার অভিযান চলছে। ভূমিকম্পে হাজার হাজার  মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। অনেকেই অস্থায়ী আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন।

তবে এখনো কতজন নিখোঁজ রয়েছেন, সে বিষয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করেনি ভেনেজুয়েলা সরকার।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com