রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই স্মৃতিবিজড়িত ইয়ামিন চত্বরে ঢাকা জেলা জামায়াতের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত ‎বগুড়ার শেরপুরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন কপিলমুনি ডিস্ট্রিবিউট ব্যবসায়ী ইয়াবাসহ আটক ‘জিয়াউর রহমানের উদ্যোগেই পোশাকশিল্প আজ অর্থনীতির মূল ভিত্তি হয়ে দাঁড়িয়েছে’ শিক্ষার্থীদের রাজনৈতিক ট্যাগ দিয়ে হেনস্তা সভ্য রাষ্ট্রের পরিচয় নয়: নাসীরুদ্দীন পাটওয়ারী ইরানে টানা সপ্তম রাতে যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা হামলার দাবি তেহরানের ভূমিকম্প কবলিত ভেনেজুয়েলার প্রত্যন্ত গ্রামে ফুরিয়ে যাচ্ছে খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত ৫ হাজার ছাড়িয়েছে সিরাজগঞ্জ ডিসি কার্যালয়ে ১৫০ কিলোওয়াট রুফটপ সোলারের উদ্বোধন করলেন বিদ্যুৎ মন্ত্রী সিআইডি পরিচয়ে প্রতারণার দায়ে ৩ যুবক গ্রেপ্তার

ঘোড়াঘাটে এনসিপির ‘জুলাই পদযাত্রা-২০২৬’ অনুষ্ঠিত

ঘোড়াঘাট,প্রদিনিধি
  • আপডেট সময় : 10:48 am, শনিবার, ১৮ জুলাই, ২০২৬

দিনাজপুরের ঘোড়াঘাটে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গণভোট বাস্তবায়ন, বিদ্যুৎ সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কর্মসংস্থান বৃদ্ধি এবং সীমান্ত সুরক্ষার দাবিতে আয়োজিত ‘জুলাই পদযাত্রা-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) বিকেল ৫ টায় ঘোড়াঘাট আজাদ মোড়ে উপজেলা শাখার উদ্যোগে পদযাত্রা ও এক সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা শাখার সমন্বয়ক ও এনসিপি মনোনীত পৌর মেয়র প্রার্থী প্রভাষক আব্দুল মান্নানের সভাপতিত্বে এবং এনসিপির কেন্দ্রীয় কমিটির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আল মেহরাজ শাহরিয়ার মিথুনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দলের সদস্য সচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারী এবং এনসিপির সহযোগী সংগঠন ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের সদস্য সচিব ডা. আব্দুল আহাদ।

সমাবেশে বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা, জনগণের অংশগ্রহণ বৃদ্ধি এবং সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তারা গণভোট বাস্তবায়ন, বিদ্যুৎ সংকট সমাধান, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি ও সীমান্ত সুরক্ষাসহ বিভিন্ন দাবি বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com