মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা উত্তর জেলা বিএনপির আংশিক কমিটি ঘোষণা ইহুদি সম্প্রদায়ের নিরাপত্তায় ২৫০ মিলিয়ন পাউন্ডের বেশি বরাদ্দ দিল যুক্তরাজ্য জর্ডান, বাহরাইন ও কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার দাবি ইরানের বিপ্লবী গার্ডের গাজায় ত্রাণ কার্যক্রমে হামাসের বাধা ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ জাতিসংঘের খানসামা ও বিজিবি পাড়ায় বন্যাদুর্গত ১শ’ পরিবারকে বিজিবি’র ত্রাণ সহায়তা আরোপিত ৫ শতাংশ কর হ্রাস উচ্চশিক্ষার গুণগত মানোন্নয়ন ঘটাবে : ইউজিসি চেয়ারম্যান সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা গভীর: প্রধানমন্ত্রী ঘোড়াঘাটে ভূয়া ডিবির প্রতারণার ফাঁদে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা কাজিপুরে যমুনায় হু হু করে বাড়ছে পানি, চরাঞ্চলে বন্যার সঙ্গে ভাঙন আতঙ্ক সিনেমা থেকে দূরে থাকার কারণ জানালেন হেমা মালিনী

কুমিল্লা উত্তর জেলা বিএনপির আংশিক কমিটি ঘোষণা

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : 4:03 pm, সোমবার, ১৩ জুলাই, ২০২৬

কুমিল্লা উত্তর জেলা বিএনপির আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। সোমবার (১৩ জুলাই) দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে কুমিল্লা উত্তর জেলা বিএনপির ৪১ সদস্যবিশিষ্ট পূর্বের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৮ সদস্যের নতুন আংশিক কমিটির অনুমোদন দেন।

নবগঠিত কমিটিতে আবুল হাশেমকে আহ্বায়ক করা হয়েছে। এছাড়া সাতজন যুগ্ম আহ্বায়ক হয়েছেন। তারা হলেন- সৈয়দ তৌফিক আহমেদ মীর, আব্বাস উদ্দিন আহমেদ, মো. মহিউদ্দিন, অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম বাবু, ব্যারিস্টার রিজভী উল আহসান মুন্সী, ওসমান গণি ভূঁইয়া এবং সুফিয়া খাতুন।

নতুন এ আংশিক কমিটিকে আগামী ৩ মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে নবগঠিত কমিটি নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। এতে পূর্বের কমিটির নানা কার্যক্রম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া চলছে। নবগঠিত কমিটিতে স্থান পায়নি বিগত কমিটির আহ্বায়ক আকতারুজ্জামান সরকার এবং সদস্য সচিব এএফএম তারেক মুন্সী।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com