শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
পাইকগাছায় উন্নয়ন কাজের নামে হরিলুট! ​ইউএনও’র পরিদর্শনে সত্যতায় ভাঙ্গার নির্দেশ কাজিপুরে এইচএসসি পরীক্ষার ৪২৭৬ জন শিক্ষার্থী পিছিয়ে পড়েও কেনের দুই গোলে ইংল্যান্ডের অসাধারণ জয় বিদায়ের দ্বারপ্রান্তে থেকে বেলজিয়ামের দুর্দান্ত জয় বসুরহাট পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের ১১৮ বাজেট ঘোষণা পিতা-মাতার ভরণ-পোষণ না করলে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড হজের প্রাক-নিবন্ধনে হজযাত্রীদের যেসব তথ্য দিতে বলেছে ধর্ম মন্ত্রণালয় অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির ডিজিটাল নজরদারিতে আসছে ‘ট্রি মনিটরিং অ্যাপ রাশিয়ায় গিয়ে যু’দ্ধে:র ফাঁদে রাজবাড়ীর যুবক, দেশে ফেরার আকুতি

কাজিপুরে এইচএসসি পরীক্ষার ৪২৭৬ জন শিক্ষার্থী

টি এম কামাল
  • আপডেট সময় : 6:02 pm, শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
সারা দেশে (২ জুলাই) একযোগে শুরু হয়েছে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা। এবারের এইচএসসি ও সমমানের  পরীক্ষায় সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মোট ৪ হাজার ২৭৬ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে সাধারণ শাখায় ৩২৬৫ জন। এছাড়া এইচএসসি- বিএম/ভোকেশনাল শাখায় ১০১১জন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, কাজিপুরে এ বছর মোট ৮ টি কেন্দ্রে ৪২৭৬ জন শিক্ষার্থী অংশ নিবে। কাজিপুর সরকারি মনসুর আলী কলেজে ১২৬৩ জন, কাজিপুর সরকারি  ডিগ্রি কলেজে ২৯৩ জন, কাজিপুর থানা সদর কলেজে ৬৮২ জন, নাটুয়াপাড়া ডিগ্রি কলেজে ৩৩০ জন, আলহাজ্ব ফোরহাদ আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজে ৬৯৭ জন, কারিগরি পর্যায়ে তিনটি কেন্দ্র রয়েছে। কাজিপুর থানা সদর বিএম কলেজে ৪০০  জন, মুক্তিযোদ্ধা কারিগরী কলেজে ২৭২ জন, শহীদ এম মনসুর আলী কারিগরী ও বানিজ্য কলেজে ৩৩৮ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে।
এ বিষয়ে কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান বলেন, এ বছর এইচএসসি পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে সরকার কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা  হয়েছে। বিভিন্ন কেন্দ্রে সিসিটিভির মাধ্যমে নজরদারির ব্যবস্থা করা হয়েছে। এছাড়া কেন্দ্রের আশপাশে অপ্রয়োজনীয় ভিড় এড়াতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
কাজিপুর সরকারি মনসুর আলী কলেজের পরীক্ষা কেন্দ্র সচিব অধ্যক্ষ প্রফেসর রেজাউল করিম বলেন, এ বছর এইচএসসি- পরীক্ষা শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী, পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত থাকতে বলা হয়েছে। মোবাইল ফোনসহ অননুমোদিত ইলেকট্রনিক ডিভাইস বহন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।অভিভাবকদের কেন্দ্রের সামনে বা গেটের সামনে  ভীড় না করতে পরামর্শ দেন। তিনি আরও জানান, এবছর এ কেন্দ্রে ১২৬৩ জন ছাত্র- ছাত্রী পরীক্ষায় অংশ নিচ্ছে। আশা করছি সুষ্ঠু ও সুন্দর ভাবে নকল মুক্ত পরিবেশে সম্পন্ন করতে পারবো। প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। #

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com