প্রিন্ট এর তারিখঃ জুন ২৮, ২০২৬, ২:২৭ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২৭, ২০২৬, ৪:০৯ পি.এম
বালিয়াকান্দিতে ১৯ শত কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় খরিপ-২ মৌসুমে রোপা আমন ও অন্যান্য ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১ হাজার ৯ শত জন কৃষকের মাঝে বিনামূল্যে উন্নত জাতের ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২৭ জুন) উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির আয়োজনে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার রতন কুমার ঘোষ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মোস্তাফিজুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন কৃষক দলের সভাপতি মোঃ মহসীন খান, উপজেলা বিএনপির সহ-সভাপতি জাফর আলী, উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা-কর্মচারী ও উপজেলার বিভিন্ন এলাকার কৃষক-কৃষাণীরা। সরকারি কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ১ হাজার ৯ শত জন কৃষকের প্রত্যেককে ১০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি (পটাশ) সার এবং ৫ কেজি উন্নত জাতের রোপা আমন ধানের বীজ বিনামূল্যে প্রদান করা হয়।
বক্তারা বলেন, সরকারের এই কৃষি প্রণোদনা কর্মসূচির মাধ্যমে কৃষকদের উৎপাদন ব্যয় কমবে, উন্নত জাতের বীজ ব্যবহারে ফলন বৃদ্ধি পাবে এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পরে কৃষকদের হাতে বিনামূল্যে বীজ ও সারের প্যাকেজ তুলে দেওয়া হয়।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com
Design & Development By HosterCube