সোমবার, ২৯ জুন ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
বিশ্বকাপের শেষ ৩২ রাউন্ডের সূচি সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদান পেলেন রংপুর ও রাজশাহীর ৭৬ সাংবাদিক একটি শিশু, একটি বৃক্ষ: কোটি গাছ লাগিয়ে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শান্তিচুক্তি লঙ্ঘনের অভিযোগ ইরানের নজরদারিতে কমছে সর্বোচ্চ শাস্তিযোগ্য গুরুতর অপরাধ সুন্দরগঞ্জে মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকার, শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ রংপুর ও দিনাজপুরে র‌্যাব-১৩ এর অভিযানে অনলাইন জুয়ার মালামাল জব্দসহ চারজন মাস্টার এজেন্ট গ্রেফতার বালিয়াকান্দিতে ১৯ শত কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন  লক্ষ্মীপুরে খুন হওয়া মা ও তিন মেয়ের লাশ কুমিল্লায় পাশাপাশি কবরে দাফন বালিয়াকান্দিতে পানির মোটর খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

সুন্দরগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের অবহিতকরণ ও পরিকল্পনা সভা- ৭৬ হাজার ৫০০জন শিশু পাবে ভিটামিন এ প্লাস ক্যাপসুল

জয়ন্ত সাহা যতন, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
  • আপডেট সময় : 2:05 pm, শনিবার, ২৭ জুন, ২০২৬

গাইবান্ধার সুন্দরগঞ্জে ৭৬ হাজার ৫০০ জন শিশুকে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর প্রত্যয়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) বিকেল ৩টায় সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অডিটোরিয়াম হল রুমে এ অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার দিবাকর বসাক সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইফফাত জাহান তুলি।

এতে আরো বক্তব্য দেন স্বাস্থ্য কমপ্লেক্সের (আরএমও) আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার ফারহানা বিনতে ফারুক, ডেন্টাল সার্জন ডাক্তার শাহারুল ইসলাম সাগর, উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা বাঁধন কুমার, স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) মোঃ জুলফিকার আলী সরদার চন্দন, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মোঃ আনোয়ারুল ইসলাম,
মডেল প্রেসক্লাবের সভাপতি এ মান্নান আকন্দ,
সুন্দরগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক জয়ন্ত সাহা যতন, সুন্দরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ খিজির উদ্দিন প্রমুখ।

অবহিতকরণ ও পরিকল্পনা সভায় জানানো হয়, জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন আগামী রোববার (২৮ জুন) সকাল ৮ ঘটিকা থেকে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত ৬ মাস থেকে ১১ মাস বয়সের শিশুদের নীল রঙের এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সের শিশুদের লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

উপজেলার ৩’শ৬১টি কেন্দ্রে এ ক্যাম্পেইনটি
পরিচালিত হবে। ক্যাম্পেইন পরিচালনায় ৭’শ২২ জন স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবেন। এতে উপজেলার মোট ৭৬ হাজার ৫০০ জন শিশুকে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে বলে অবহিতকরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com