বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন

ঘোড়াঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন (ইউএনও) মিজ রুবানা তানজিন।

ঘোড়াঘাট, প্রতিনিধি
  • আপডেট সময় : 6:01 pm, বুধবার, ২৪ জুন, ২০২৬

মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার সিংড়া ইউনিয়নে বিভিন্ন প্রজাতির ৯ হাজার গাছের চারা রোপণ ও বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) সিংড়া ইউনিয়নের আফসারাবাদ কলোনি কওমি মাদ্রাসা প্রাঙ্গণে ৫০০টি বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ রুবানা তানজিন।

আয়োজকরা জানান ,এ কর্মসূচির আওতায় উপজেলার সিংড়া ইউনিয়নের ১৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিংড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.সাজ্জাদ হোসেন,প্রশাসনিক কর্মকর্তা আহসানুল হক সরকার, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, আফসারাবাদ কলোনি কওমি মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com