সোমবার, ২৯ জুন ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
বিশ্বকাপের শেষ ৩২ রাউন্ডের সূচি সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদান পেলেন রংপুর ও রাজশাহীর ৭৬ সাংবাদিক একটি শিশু, একটি বৃক্ষ: কোটি গাছ লাগিয়ে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শান্তিচুক্তি লঙ্ঘনের অভিযোগ ইরানের নজরদারিতে কমছে সর্বোচ্চ শাস্তিযোগ্য গুরুতর অপরাধ সুন্দরগঞ্জে মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকার, শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ রংপুর ও দিনাজপুরে র‌্যাব-১৩ এর অভিযানে অনলাইন জুয়ার মালামাল জব্দসহ চারজন মাস্টার এজেন্ট গ্রেফতার বালিয়াকান্দিতে ১৯ শত কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন  লক্ষ্মীপুরে খুন হওয়া মা ও তিন মেয়ের লাশ কুমিল্লায় পাশাপাশি কবরে দাফন বালিয়াকান্দিতে পানির মোটর খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রংপুর ও দিনাজপুরে র‌্যাব-১৩ এর অভিযানে অনলাইন জুয়ার মালামাল জব্দসহ চারজন মাস্টার এজেন্ট গ্রেফতার

ঘোড়াঘাট, প্রতিনিধি
  • আপডেট সময় : 10:41 am, রবিবার, ২৮ জুন, ২০২৬

রংপুর ও দিনাজপুরে র‌্যাব-১৩ এর অভিযানে অনলাইন জুয়ার মালামাল জব্দসহ চারজন মাস্টার এজেন্ট গ্রেফতার অনলাইন জুয়া সাম্প্রতিক সময়ে ব্যাপকভাবে বিস্তার লাভ করেছে। র‌্যাব অনলাইন জুয়া প্রতিরোধ এবং এর সাথে সম্পৃক্ত অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসার জন্য নিয়মিতভাবে গোয়েন্দা তথ্য সংগ্রহ, সাইবার স্পেস মনিটরিং এবং অভিযান পরিচালনা করে থাকে।

এরই ধারাবাহিকতায়, সিপিসি-১, র‌্যাব-১৩, দিনাজপুর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল ২৪/০৬/২০২৬ তারিখ রাত ১২:১০ ঘটিকায় দিনাজপুর জেলার ঘোড়াঘাট থানাধীন রানীগঞ্জ বাজারস্থ দিনাজপুর হতে গোবিন্দগঞ্জগামী মহাসড়কের পশ্চিম পাশে জনৈক দুলাল হোসেনের ‘মেসার্স সাব্বির ট্রেডার্স’ হার্ড ওয়্যারের দোকানের সামনে অভিযান পরিচালনা করে অনলাইন জুয়ার মালামাল জব্দসহ আসামি মোঃ শাফিউল ইসলাম (৩০), পিতা- মোঃ বেল্লাল হোসেন, সাং- কশিগাড়ি, পোষ্ট- হাটশ্যামগঞ্জ, থানা- ঘোড়াঘাট, জেলা- দিনাজপুর’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

এসময় গ্রেফতারকৃত আসামির হেফাজত থেকে অনলাইন জুয়ার কার্যক্রম পরিচালনা করার কাজে ব্যবহৃত ০১ টি মোবাইল, ০১ টি ল্যাপটপ, ০১ টি ল্যাপটপ ব্যাগ ও ০১ টি মোটরসাইকেল জব্দ করা হয়। পৃথক অপর একটি অভিযানে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে র‌্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর ক্যাম্পের একটি আভিযানিক দল ভোর ০৫.৪০ ঘটিকার সময় রংপুর জেলার পীরগঞ্জ থানাধীন ১৪ নং চতরা ইউনিয়নের ০৬ নং ওয়ার্ডস্থ কুয়াতপুর হামিদপুর (বিহারী পাড়া) গ্রামের জনৈক আব্দুল খলিল মিয়ার বসতবাড়িতে অভিযান পরিচালনা করে অনলাইন জুয়ার মালামাল জব্দসহ ধৃত আসামি ১। মোঃ শাহীন মিয়া (২৪), পিতা- আব্দুল খলিল মিয়া, ২। মোঃ রানা মিয়া (২৫), পিতা- আলী হোসেন, উভয় সাং- কুয়াতপুর হামিদপুর, উভয় থানা- পীরগঞ্জ, উভয় জেলা- রংপুর এবং ৩। মোঃ নাহিদ হাসান (২৬), পিতা- মোঃ মাহতাব হোসেন, সাং- শ্রীচন্দ্রপুর, থানা- ঘোড়াঘাট, জেলা- দিনাজপুর’দেরকে গ্রেফতার করতে সক্ষম হয়।

প্রাথমিকভাবে অনুসন্ধানে জানা যায় যে, ধৃত আসামিরা অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট হিসেবে কাজ করে। তারা দীর্ঘদিন যাবত বিভিন্ন অনলাইন জুয়ার প্লাটফর্ম ব্যবহার করে অবৈধ অনলাইন জুয়ার কার্যক্রম পরিচালনা করছিল এবং বিকাশ, নগদ, উপায় ইত্যাদি মোবাইল ফাইনেন্সিয়াল সার্ভিস (এমএফএস) ব্যবহার করে জুয়ার গ্রাহকদের সাথে আর্থিক লেনদেন করতো। ধৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫ এর ২০/২৪ ধারা অধীনে মামলা দায়ের করা হয়েছে এবং সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। অনলাইন জুয়া/ ক্যাসিনোসহ বিভিন্ন সাইবার অপরাধ প্রতিরোধে র‌্যাবের চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

রংপুর ও দিনাজপুরে র‌্যাব-১৩ এর অভিযানে অনলাইন জুয়ার মালামাল জব্দসহ চারজন মাস্টার এজেন্ট গ্রেফতার

ঘোড়াঘাট, প্রতিনিধি:-

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com