বুধবার, ১০ জুন ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বালিয়াকান্দিতে ষষ্ঠ শ্রেণীর স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার রাজবাড়ীতে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে মানববন্ধন ও লিফলেট বিতরণ উত্তরাঞ্চল থেকে শিমুল গাছ বিলুপ্তপ্রায় বালিয়াকান্দিতে ভাই ভাই ফিলিং স্টেশন ও মা মিষ্টান্ন ভান্ডারকে জরিমানা জয়পুরহাটে স্কুল পরিচালনা কমিটির নির্বাচন ঘিরে সংঘর্ষ, আহত ৯ বালিয়াকান্দিতে মানসিক অবসাদগ্রস্ত বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার সুন্দরগঞ্জে বসত বাড়িতে হামলা ভাংচুর ও লুটপাটের মামলায় গ্ৰেফতার-১ দৌলতদিয়া পতিতাপল্লী থেকে ১০০ লিটার চোলাই মদসহ এক কারবারী গ্রেপ্তার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ট্রাম্পের আমলে সর্বোচ্চ সংঘাত ঢাকার বাতাসের মান আজ ভালো

দৌলতদিয়া পতিতাপল্লী থেকে ১০০ লিটার চোলাই মদসহ এক কারবারী গ্রেপ্তার

রাজবাড়ী প্রতিনিধি জাকির হোসেন পাটোয়ারী
  • আপডেট সময় : 11:51 am, মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১০০ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধারসহ দৌলতদিয়া পতিতাপল্লী থেকে হারুন-অর রশিদ (৫৫) নামে এক মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে। তিনি ঢাকা জেলার সাভার থানার বারবারিয়া গ্রামের মৃত গেন্দু সরকারের ছেলে ও বর্তমান দৌলতদিয়া পূর্ব পাড়া পতিতাপল্লী ৫ নং ওয়ার্ড ( আইয়ুব মন্ডলের বাড়ির ভাড়াটিয়া)।

রবিবার (০৭ জুন) দিবাগত রাত দেড় টার সময় রাজবাড়ীর গোয়ালন্দঘাট থানার দৌলতদিয়া পূর্বপাড়া পতিতা পল্লীর মধ্যে আইয়ুব মন্ডলের বাড়ির ভেতর অভিযান পরিচালনা করা হয়।  স্থানীয়রা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে একটি চক্র দৌলতদিয়া পতিতাপল্লীতে প্রকাশ্যে মদ, গাঁজা, ইয়াবাসহ বিভিন্ন নেশা জাতীয় দ্রব্য একটি প্রভাবশালী চক্রের ছত্রছায়ায় বিক্রি করে আসছে। জেলা গোয়েন্দা শাখা মাঝে মাঝে অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করে। কয়েকদিন গোপনে বিক্রি করার পর আবারও শুরু হয়। জেলা গোয়েন্দা শাখার এ অভিযান অব্যাহত রাখার দাবী জানিয়েছেন স্থানীয়রা।

সোমবার বিকেল ৩টায় রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মফিজুল ইসলাম বলেন, জেলা গোয়েন্দা শাখার একটি টিম গোয়ালন্দঘাট থানার দৌলতদিয়া পূর্বপাড়া পতিতা পল্লীর মধ্যে জনৈক আইয়ুব মন্ডলের বাড়ির ভেতর অভিযান পরিচালনা করে। অভিযানে ১০০ লিটার দেশীয় চোলাই মদ সহ হারুন-অর রশিদকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে গোয়ালন্দঘাট থানায় মামলা দায়ের করা হয়েছে। তাকে সোমবার বিকেলে রাজবাড়ী আদালতে সোপর্দ করা হয়। জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com