সোমবার, ০৮ জুন ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন

দৌলতদিয়া ফেরিঘাটে অভিযানে ফিটনেস ও সনদহীন ৫ পরিবহনকে জরিমানা

জাকির হোসেন পাটোয়ারী রাজবাড়ী প্রতিনিধি 
  • আপডেট সময় : 4:38 pm, রবিবার, ৭ জুন, ২০২৬
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরি ঘাটে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। যাত্রীদের কাছ থেকে সরকার নির্ধারিত ভাড়ার অতিরিক্ত আদায়, ফিটনেস সনদ ও রুট পারমিট না থাকার অভিযোগে পাঁচ পরিবহনকে ৬৩ হাজার টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট।
গত শনিবার (৬ জুন) বিকেল ৫টার দিকে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরি ঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করেন, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আশিকুজ্জামান ও মোঃ আশরাফুল ইসলাম।
পবিত্র ঈদুল আজহা পরবর্তী সময়ে জনসাধারণের নিরাপদ যাতায়াত নিশ্চিতকরণ, কর্মস্থলে প্রত্যাবর্তন নির্বিঘ্ন রাখা এবং যাত্রী ভোগান্তি রোধকল্পে রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীনের নির্দেশনায় দৌলতদিয়া ফেরিঘাট ও আশপাশের এলাকায় মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সময়ে দৌলতদিয়া ফেরি ঘাট, লঞ্চঘাট ও বাস টার্মিনাল সরেজমিনে পরিদর্শন করা হয়। এ সময় লঞ্চ ও ফেরিতে ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী বহন না করা, ফেরিতে ওঠার পূর্বে গণপরিবহন থেকে সকল যাত্রীকে নামানো এবং সংশ্লিষ্ট নিরাপত্তা নির্দেশনা যথাযথভাবে প্রতিপালন করা হচ্ছে কি না তা পর্যবেক্ষণ করা হয়। একই সঙ্গে যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন নৌযাত্রা নিশ্চিতকরণে সংশ্লিষ্ট সকলকে সতর্ক করা হয়। পাশাপাশি, অভিযানকালে “সড়ক পরিবহন আইন, ২০১৮”-এর বিভিন্ন ধারা অনুযায়ী ফিটনেস সনদ ও রুট পারমিট না থাকা এবং যাত্রীদের নিকট থেকে সরকার নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে এসপি গোল্ডেন লাইন, রাবেয়া পরিবহন, ঝিনাইদহ লাইন, মাস্টার পরিবহন ও গোল্ডেন লাইন পরিবহনকে ৬৩ হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আশরাফুল ইসলাম ও মোঃ আশিকুজ্জামান বলেন, জনস্বার্থে জেলা প্রশাসন, রাজবাড়ী এর এ ধরনের তদারকি ও সচেতনতামূলক অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com