শনিবার, ২৩ মে ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কাজিপুরে যমুনায় ডুবে নৌকা মাঝি আব্দুর রশিদ নিখোঁজ  ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ, হামলা দপ্তরে গিয়ে অনিয়ম পেলেন প্রতিমন্ত্রী, ১৬ কর্মকর্তা-কর্মচারীকে স্ট্যান্ড রিলিজ বালিয়াকান্দিতে নিখোঁজের ৯০ দিনেও সন্ধান মিলেনি যুবকের, দিশেহারা বাবা-মা বিধিমালায় বড় পরিবর্তন আসছে, স্থানীয় সরকার নির্বাচনেও থাকছে না পোস্টার ঘোড়াঘাটে বোরো ধান ও চাল সংগ্রহের উদ্বোধনী করেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন রাজবাড়ীর বালিয়াকান্দিতে বাড়ীর রাস্তা নির্মাণে সরকারী জমির ২০টি নারিকেল গাছ কর্তন সুন্দরগঞ্জে বসত বাড়িতে ভাংচুর ও লুটপাট  ভুয়া ডিবি পরিচয়ে ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টা ব্যর্থ, সাহসিকতায় চালককে পুরস্কৃত করলেন এসপি জেলার শ্রেষ্ঠ ওসি রাজবাড়ী থানার অফিসার ইনচার্জ উত্তম কুমার ঘোষ

কাজিপুরে যমুনায় ডুবে নৌকা মাঝি আব্দুর রশিদ নিখোঁজ 

টি এম কামাল :
  • আপডেট সময় : 7:08 pm, শুক্রবার, ২২ মে, ২০২৬
সিরাজগঞ্জের কাজিপুরে যমুনা নদীতে নেমে নৌকার মাঝি আব্দুর রশিদ নিখোঁজ হয়েছেন।
এলাকাবাসী জানা গেছে, বৃহস্পতিবার (২১ মে)
বিকাল চারটার দিকে মাইজবাড়ী গ্ৰামের নৌকার মাঝি আব্দুর রশিদ (৬০) ঢেকুরিয়া ইকোপার্কের পার্শ্ব থেকে যমুনা নদীর পূর্বে জেগে ওঠা নতুন মাইজবাড়ী চরে নিরাপদ স্থানে নৌকা রাখার জন্য যান। সেখানে
নৌকার গ্রাফি দেওয়ার সময় পানিতে নেমে ডুবে গিয়ে নৌকা মাঝি (চালক) আব্দুর রশিদ নিখোঁজ হয়েছেন। স্থানীয় এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
মাইজবাড়ী ইউপি সদস্য ফরিদুল ইসলাম জানান, প্রতিদিন ঢেকুরিয়া- মাইজবাড়ী চরাঞ্চলে নৌকা চলাচল করে। নদীর কূলে নৌকা গ্ৰাফি দেওয়ার সময় পানিতে ডুবে গেলে মাঝি আব্দুর রশিদ নিখোঁজ হয়েছেন। কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান বলেন, খবর পাওয়ার পর থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা নিখোঁজ নৌকা মাঝিকে উদ্ধারের চেষ্টা করছেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত পর্যন্ত উদ্ধারকাজ চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com