শনিবার, ২৩ মে ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কাজিপুরে যমুনায় ডুবে নৌকা মাঝি আব্দুর রশিদ নিখোঁজ  ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ, হামলা দপ্তরে গিয়ে অনিয়ম পেলেন প্রতিমন্ত্রী, ১৬ কর্মকর্তা-কর্মচারীকে স্ট্যান্ড রিলিজ বালিয়াকান্দিতে নিখোঁজের ৯০ দিনেও সন্ধান মিলেনি যুবকের, দিশেহারা বাবা-মা বিধিমালায় বড় পরিবর্তন আসছে, স্থানীয় সরকার নির্বাচনেও থাকছে না পোস্টার ঘোড়াঘাটে বোরো ধান ও চাল সংগ্রহের উদ্বোধনী করেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন রাজবাড়ীর বালিয়াকান্দিতে বাড়ীর রাস্তা নির্মাণে সরকারী জমির ২০টি নারিকেল গাছ কর্তন সুন্দরগঞ্জে বসত বাড়িতে ভাংচুর ও লুটপাট  ভুয়া ডিবি পরিচয়ে ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টা ব্যর্থ, সাহসিকতায় চালককে পুরস্কৃত করলেন এসপি জেলার শ্রেষ্ঠ ওসি রাজবাড়ী থানার অফিসার ইনচার্জ উত্তম কুমার ঘোষ

রাজবাড়ীর বালিয়াকান্দিতে বাড়ীর রাস্তা নির্মাণে সরকারী জমির ২০টি নারিকেল গাছ কর্তন

জাকির হোসেন পাটোয়ারী, রাজবাড়ী প্রতিনিধি  
  • আপডেট সময় : 5:25 pm, শুক্রবার, ২২ মে, ২০২৬
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের যদুপুর গ্রামে বাড়ীর রাস্তা নির্মাণের জন্য সরকারী জমিতে থাকা ২০টি নারিকেল গাছ কর্তনের অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার গাছ কর্তন করেছেন যদুপুর গ্রামের বাসিন্ধা ও বালিয়াকান্দি উপজেলা সমাজসেবা অধিদপ্তরের হিসাব সহকারী ইলিয়াছ মোল্লা।
স্থানীয়রা জানিয়েছেন, বালিয়াকান্দি সমাজসেবা অধিদপ্তরের চাকুরীর প্রভাব খাটিয়ে ইলিয়াছ মোল্লা তার বাড়ীর যাতায়াতের রাস্তা সম্প্রসারণ করার জন্য সরকারী জমিতে থাকা প্রতিবেশী মজিবর রহমান, হাবিবুৃর রহমান, আজিজ মাষ্টারের বাড়ীর সামনে থাকা ২০টি নারিকেল গাছ কর্তন করেছেন।
অভিযুক্ত ইলিয়াছ মোল্লা বলেন, যে জমিতে নারিকেল গাছ ছিল, সেটা সরকারী জমিতে। ওই গাছের কারণে রাস্তা ভেঙ্গে পড়ছিল, এ কারণে গাছ কেটে ফেলেছি। বিষয়টি নিয়ে ইউএনও অফিসে আবেদন করা হয়েছে, তবে অনুমতি পাইনি। রাস্তা করার জন্যই গাছগুলো কর্তন করা হয়েছে। গাছগুলো তার রোপন করা নয় বলেও স্বীকার করেন।
বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মুস্তাফিজুর রহমান বলেন, খবর শুনে সহকারী কমিশনার (ভুমি) এহসানুল হককে পাঠানো হয়। জমিটি পরিমাপ করে সরকারী হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com