বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৩৯ জন ২০৩৪ সালের মধ্যে জিডিপি ১ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে, আশা প্রধানমন্ত্রীর বিদ্যুৎখাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাশ করেছিল আ.লীগ: রিজভী শিগগিরই পুতিন-জেলেনস্কি বৈঠক : ট্রাম্প আঙ্গুলের চোটে মিরপুর টেস্ট থেকে ছিটকে গেলেন মুশফিক বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসি : সিইসি বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসির গভর্নরের বৈঠক, ঢাকায় কার্যালয় খোলার প্রস্তাব কাজীপুরে চুন শিল্প হারিয়ে যেতে বসেছে 

বগুড়ার শেরপুরে পিইপি’’র উদ্যোগে বিনামূল্যে সহায়তা সামগ্রী বিতরণ

শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
  • আপডেট সময় : 12:47 pm, বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

বগুড়ার  শেরপুরে  প্রোভার্টি ইরাডিকেশন প্রোগ্রাম পি ই পি’র প্রকল্প অফিস  শেরপুর  সমন্বিত উন্নয়ন প্রকল্প (এসআইডিপি)’র  উদ্যোগে (পুল্টি ফ্যামিলি  চ্যারিটেবল ফাউন্ডেশন,  যুক্তরাষ্ট্র) এর সহযোগিতায়  উপজেলার দশটি  ইউনিয়নের ও একটি পৌরসভার  হতদরিদ্র  পরিবারের মাঝে  অর্থনৈতিক ও সামাজিক সহায়তা  বিতরণ করা হয়।

 এ সময় ২ টি পরিবারের মাঝে গরু,৯ টি পরিবারের মাঝে ছাগল,৯  টি পরিবারকে ক্ষুদ্র ব্যবসা সহায়তা , ৩ টি পরিবারকে খাদ্য সহায়তা,৪ টি পরিবারকে চিকিৎসা সহায়তা, ৪ টি পরিবারকে মুরগী পালন সহায়তা, ৫ টি পরিবারকে শিক্ষা সহায়তা, ১ টি পরিবারকে সবজি বাগান সহায়তাসহ মোট  ৩৭ টি পরিবারের মাঝে ৩,২৯,৪৫৫/= (তিন লক্ষ ঊনত্রিশ  হাজার চারশত পঞ্চান্ন) টাকার বিভিন্ন ধরনের সহায়তা সামগ্রী বিতরণ করা হয়েছে। 

১৩ মে  (বুধবার)  দুপুর ২  টায় শেরপুর  উপজেলার ( দরিমুকন্দ) অফিস চত্বরে  এ বিতরনী অনুষ্ঠানে ডিআইডিপি ও এসআইডিপি’র বগুড়া জেলা মাঠ সমন্বয়কারী আব্দুল খালেকের সভাপতিত্বে প্রধান  অতিথির বক্তব্য রাখেন পিইপির কেন্দ্রীয় কমিটির কোষাধক্ষ্য শাহজাহান আলী ।  বিশেষ অতিথির বক্তব্য রাখেন পিইপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য এস,এম,মজিবুর রহমান,পরিচালক( অর্থ)  এমরান হোসাইন, শেরপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম শাওন,  জেলা মাঠ সমন্বয়কারী সুলতান মাহমুদ,মাঠ সমন্বয়কারী মামুনুর রশিদ,সমাজকর্মী সুজন তাঁতী,হাতিগাড়া দলের সভানেত্রী শাপলা রানী  প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com