শনিবার, ২৩ মে ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কাজিপুরে যমুনায় ডুবে নৌকা মাঝি আব্দুর রশিদ নিখোঁজ  ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ, হামলা দপ্তরে গিয়ে অনিয়ম পেলেন প্রতিমন্ত্রী, ১৬ কর্মকর্তা-কর্মচারীকে স্ট্যান্ড রিলিজ বালিয়াকান্দিতে নিখোঁজের ৯০ দিনেও সন্ধান মিলেনি যুবকের, দিশেহারা বাবা-মা বিধিমালায় বড় পরিবর্তন আসছে, স্থানীয় সরকার নির্বাচনেও থাকছে না পোস্টার ঘোড়াঘাটে বোরো ধান ও চাল সংগ্রহের উদ্বোধনী করেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন রাজবাড়ীর বালিয়াকান্দিতে বাড়ীর রাস্তা নির্মাণে সরকারী জমির ২০টি নারিকেল গাছ কর্তন সুন্দরগঞ্জে বসত বাড়িতে ভাংচুর ও লুটপাট  ভুয়া ডিবি পরিচয়ে ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টা ব্যর্থ, সাহসিকতায় চালককে পুরস্কৃত করলেন এসপি জেলার শ্রেষ্ঠ ওসি রাজবাড়ী থানার অফিসার ইনচার্জ উত্তম কুমার ঘোষ

বালিয়াকান্দিতে নিখোঁজের ৯০ দিনেও সন্ধান মিলেনি যুবকের, দিশেহারা বাবা-মা

জাকির হোসেন পাটোয়ারী 
  • আপডেট সময় : 5:33 pm, শুক্রবার, ২২ মে, ২০২৬

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় প্রায় ৯০ দিন ধরে নিখোঁজ রয়েছেন মোঃ মান্নান শেখ (২৮) নামের এক যুবক। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তার কোনো সন্ধান না মেলায় চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন তার বাবা-মা ও স্বজনরা।

‎এদিকে বাবাকে হারিয়ে অসহায় হয়ে পড়েছে তার তিন বছরের ছোট্ট কন্যাশিশু মাইসা আক্তার।

‎পরিবার সূত্রে জানা যায়, গত ২২ ফেব্রুয়ারী ২০২৬ ইং তারিখ বিকেলে মান্নান শেখ তেঁতুলিয়া বাজারে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। পরে তেঁতুলিয়া বাজার ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছালে পূর্ব বিরোধের জেরে কয়েকজন তাকে মারধর করে জোরপূর্বক তুলে নিয়ে যায় বলে অভিযোগ পরিবারের।

‎নিখোঁজ মান্নান শেখের বাবা মোঃ বাচ্চু শেখ আদালতে দায়ের করা অভিযোগে উল্লেখ করেন, জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের সঙ্গে দীর্ঘদিন ধরে তাদের দ্বন্দ্ব চলছিল। তার স্ত্রী পৈতৃক সূত্রে প্রাপ্ত জমি বুঝে দিতে বলায় আসামিরা ক্ষিপ্ত হয়ে ওঠে। এরই ধারাবাহিকতায় তার ছেলে মান্নান শেখকে অপহরণ করা হয়েছে বলে দাবি পরিবারের।

‎অভিযোগে আরও বলা হয়, ঘটনার দিন থেকে মান্নান শেখ আর বাড়ি ফেরেননি। পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনের বাড়ি, হাসপাতাল ও বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও তার কোনো সন্ধান পাননি। এঘনায় বালিয়াকান্দি থানায় অভিযোগ দায়ের করা হলেও সন্তোষজনক অগ্রগতি না পাওয়ায় পরিবার আদালতের শরণাপন্ন হয়।

‎এ ঘটনায় বিজ্ঞ বালিয়াকান্দি আমলী আদালতে পি আর মামলা নং- ২০৪/২৬ দায়ের করা হয়েছে। মামলায় ৯ জনকে আসামি করা হয়েছে। উক্ত মামালার আসামীরা হলেন, মোঃ ওয়াজেদ মোল্লা, আজিত মোল্লা,ফেরদৌস মোল্লা, বাবু মোল্লা,লালন মোল্লা,আশরাফ মোল্লা,পারভেজ মোল্লা,আসাদ মোল্লা,রবিউল মোল্লা, আসামীদের বিরুদ্ধে মামলাটি দণ্ডবিধির ৩৬৪/৩৬৫/৩৪ ধারায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

‎নিখোঁজ মান্নান শেখের বৃদ্ধ বাবা-মা এখন ছেলেকে ফিরে পাওয়ার আশায় প্রতিদিন পথ চেয়ে আছেন। পরিবারের দাবি, দ্রুত তদন্তের মাধ্যমে মান্নান শেখকে উদ্ধার এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক।

‎স্থানীয়দের মধ্যেও এ ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী দ্রুত রহস্য উদঘাটন ও যুবককে উদ্ধারে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com