শনিবার, ২৩ মে ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
কাজিপুরে যমুনায় ডুবে নৌকা মাঝি আব্দুর রশিদ নিখোঁজ  ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ, হামলা দপ্তরে গিয়ে অনিয়ম পেলেন প্রতিমন্ত্রী, ১৬ কর্মকর্তা-কর্মচারীকে স্ট্যান্ড রিলিজ বালিয়াকান্দিতে নিখোঁজের ৯০ দিনেও সন্ধান মিলেনি যুবকের, দিশেহারা বাবা-মা বিধিমালায় বড় পরিবর্তন আসছে, স্থানীয় সরকার নির্বাচনেও থাকছে না পোস্টার ঘোড়াঘাটে বোরো ধান ও চাল সংগ্রহের উদ্বোধনী করেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন রাজবাড়ীর বালিয়াকান্দিতে বাড়ীর রাস্তা নির্মাণে সরকারী জমির ২০টি নারিকেল গাছ কর্তন সুন্দরগঞ্জে বসত বাড়িতে ভাংচুর ও লুটপাট  ভুয়া ডিবি পরিচয়ে ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টা ব্যর্থ, সাহসিকতায় চালককে পুরস্কৃত করলেন এসপি জেলার শ্রেষ্ঠ ওসি রাজবাড়ী থানার অফিসার ইনচার্জ উত্তম কুমার ঘোষ

রাজবাড়ী জেলার শ্রেষ্ঠ বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মুস্তাফিজুর রহমান

জাকির হোসেন পাটোয়ারী , রাজবাড়ী প্রতিনিধি 
  • আপডেট সময় : 5:21 pm, শুক্রবার, ২২ মে, ২০২৬
প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ ঘোষণা করা হয়েছে। এতে রাজবাড়ী জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার নির্বাচিত হয়েছেন বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মুস্তাফিজুর রহমান। বালিয়াকান্দি উপজেলার শিক্ষা ব্যবস্থার মান আরও উন্নত, আধুনিক ও সমৃদ্ধ হবে। এ প্রত্যাশা জানিয়েছেন অনেকেই।
বুধবার (২০ মে) রাজবাড়ী জেলা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ কমিটির সভাপতি ও রাজবাড়ী জেলা প্রশাসক আফরোজা পারভীন ও সদস্য সচিব জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ তবিবুর রহমান স্বাক্ষরিত আদেশ সুত্রে এ তথ্য জানাগেছে।
এছাড়াও শ্রেষ্ঠ সহকারী শিক্ষক মুলঘর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ ইলিয়াছ মিঞা, গোয়ালন্দের দুদুখানপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাসরিন আক্তার ইতি, শ্রেষ্ঠ প্রধান শিক্ষক উচানচর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বাবর আলী, শ্রীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা আকতার, শ্রেষ্ঠ কাব শিক্ষক পিপুলবাড়ীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ সাইফুল ইসলাম, গঙ্গাপ্রসাদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আরজিনা খাতুন, শ্রেষ্ঠ কর্মচারী গোয়ালন্দ উপজেলা শিক্ষা অফিসের উচ্চমান সহকারী মোঃ শফিকুল ইসলাম, শ্রেষ্ঠ সহকারী শিক্ষা অফিসার সদর উপজেলার মোঃ আলমগীর হোসাইন, শ্রেষ্ঠ সরকারী প্রাথমিক বিদ্যালয় শ্রীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com