বুধবার, ২০ মে ২০২৬, ১২:১১ অপরাহ্ন
শিরোনাম :
এনসিপি ক্ষমতায় এলে ভারত অত্যাচার করতে পারবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী গরমে খেতে পারেন ম্যাঙ্গো চিকেন সালাদ কম তেলে রান্না করার কৌশল জেনে নিন অর্থাভাবে ফুটপাতে প্রবীণ অভিনেত্রী, উদ্ধার করল পুলিশ গোপনে নারী ফুটবলারদের ভিডিও ধারণের অপরাধে আজীবন নিষিদ্ধ কোচ চেক নারী ফুটবলের কোচ পেত্র ভ্লাখোভস্কিকে আজীবনের জন্য ফুটবল থেকে নিষিদ্ধ করেছে উয়েফা। মঙ্গলবার এই ঘোষণা দিয়েছে ইউরোপের ফুটবল নিয়ন্ত্রক সংস্থাটি। বড় পতনে দেড় মাসের মধ্যে সর্বনিম্ন স্তরে স্বর্ণের দাম বড় পতনে দেড় মাসের মধ্যে সর্বনিম্ন স্তরে স্বর্ণের দাম আনসার-ভিডিপি সদস্যরা পেশাদারত্ব ও শৃঙ্খলার সঙ্গে দায়িত্ব পালন করবে ভূমিকম্পে কাঁপল দেশ, উৎপত্তি কোথায়? দেশের ৮ অঞ্চলে কালবৈশাখীর আভাস

লন্ডনে এডুকেশন ওয়ার্ল্ড ফোরামে প্রিন্স এডওয়ার্ডের সাথে শিক্ষামন্ত্রীর সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : 10:40 am, বুধবার, ২০ মে, ২০২৬

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন যুক্তরাজ্যের লন্ডনে ‘এডুকেশন ওয়ার্ল্ড ফোরাম ২০২৬’-এর এক সাইডলাইন বৈঠকে ব্রিটিশ রাজপরিবারের সদস্য প্রিন্স এডওয়ার্ড (ডিউক অফ এডিনবরা)-এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

লন্ডনের বিখ্যাত কুইন এলিজাবেথ-২ সেন্টারে মঙ্গলবার উভয়ের মধ্যে এ সাক্ষাৎ হয়। যুক্তরাজ্য সরকারের ইন্টারন্যাশনাল এডুকেশন চ্যাম্পিয়ন অধ্যাপক স্যার স্টিভ স্মিথ এই উচ্চপর্যায়ের বিশেষ অধিবেশনের আয়োজন করেন।

বৈঠকে মূলত বিশ্বব্যাপী উপানুষ্ঠানিক শিক্ষা (নন-ফরমাল এডুকেশন) এবং তরুণ প্রজন্মের দক্ষতা উন্নয়নে ‘সফট স্কিলস’-এর গুরুত্ব ও প্রয়োজনীয়তার ওপর বিস্তারিত আলোচনা করা হয়।

এডুকেশন ওয়ার্ল্ড ফোরাম ২০২৬-এ বিশ্বের শতাধিক দেশের শিক্ষামন্ত্রী অংশগ্রহণ করছেন। তবে প্রিন্স এডওয়ার্ডের উপস্থিতিতে আয়োজিত এই এক্সক্লুসিভ ও উচ্চপর্যায়ের বিশেষ অধিবেশনে বিশ্বজুড়ে মাত্র ১৪ জন নির্বাচিত শিক্ষামন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়, যার মধ্যে বাংলাদেশের শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন অন্যতম।

বৈঠকে শিক্ষামন্ত্রী বাংলাদেশের উপানুষ্ঠানিক শিক্ষা খাতের বর্তমান চিত্র, ঝরে পড়া শিক্ষার্থীদের মূলধারায় ফিরিয়ে আনার প্রচেষ্টা এবং তরুণ জনশক্তিকে আধুনিক কর্মসংস্থানের উপযোগী সফট স্কিলস বা দক্ষতায় রূপান্তর করতে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন।

ডিউক অব এডিনবরা প্রিন্স এডওয়ার্ড এবং স্যার স্টিভ স্মিথ বাংলাদেশের এই দূরদর্শী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। এই আন্তর্জাতিক সেশনে অংশ নেওয়া অন্যান্য দেশের শিক্ষামন্ত্রীরা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন এবং আন্তর্জাতিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে পারস্পরিক অভিজ্ঞতা ও মতবিনিময় করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com