বুধবার, ২০ মে ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন

কলমাকান্দায় গ্রাম আদালত বিষয়ক কর্মশালা

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : 7:27 pm, মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

জেলার কলমাকান্দায় গ্রাম আদালত বিষয়ে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

‘গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন’ শীর্ষক এই কর্মশালাটি আজ কলমাকান্দা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

গ্রাম আদালতের উপজেলা কো-অর্ডিনেটর হেমন্ত কুমার সরকারের সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মিকাইল ইসলাম।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ইসলাম মিম, কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল হাশেম, কলমাকান্দা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. সেলিম এবং কলমাকান্দা উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সভাপতি মো. আসাদুজ্জামান মানিক প্রমুখ।

কর্মশালায় গ্রাম আদালতের কার্যক্রম সাধারণ মানুষের কাছে আরও কার্যকর ও গ্রহণযোগ্য করে তুলতে বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, এনজিও প্রতিনিধি, মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা এই কর্মশালায় অংশগ্রহণ করেন।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com