সোমবার, ১১ মে ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
আফ্রিকায় অর্থনৈতিক শীর্ষ সম্মেলনে ইউরোপের পক্ষ নিলেন ফ্রান্সের মাখোঁ হরমুজ প্রণালী নিয়ে প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠক ডাকছে যুক্তরাজ্য-ফ্রান্স ১২০ রানে এগিয়ে মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশ নোবিপ্রবিতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পলিত ভিন্নমতের ঊর্ধ্বে উঠে পুলিশ সদস্যদের একযোগে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর রাজবাড়ীতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামী গ্রেফতার অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহের শুভ উদ্বোধন করলেন এমপি সেলিম রেজা কাজিপুর উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা উত্তম কৃষি চর্চা নিশ্চিতে জয়পুরহাটের কালাইয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত সুন্দরগঞ্জে পেশাগত মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেনটেটিভদের মানববন্ধন

ভিন্নমতের ঊর্ধ্বে উঠে পুলিশ সদস্যদের একযোগে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : 5:06 pm, সোমবার, ১১ মে, ২০২৬

ভিন্নমতের ঊর্ধ্বে উঠে দেশের স্বার্থে একযোগে কাজ করতে পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী বাসস’কে এ তথ্য জানিয়েছেন।

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান পুলিশ কর্মকর্তাদের বলেন, এই দেশটা আমাদের সবার। সবাই মিলে দেশটাকে রক্ষা করতে হবে। আমরা সবাই একই মতাদর্শের নাও হতে পারি। কিন্তু আপনারা যখন সরকারের সঙ্গে কাজ করবেন, সেই কাজের মধ্যে যেনো নিজেদের ভিন্ন মতাদর্শ প্রতিফলিত না হয়।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘প্রত্যেকের ভিন্ন মতের প্রতিফলন ঘটবে কেবলমাত্র ভোটের বাক্সে। তার আগে আমরা সবাই এই দেশটাকে ভালোবাসবো। দেশের স্বার্থে আমরা সবাই এক থাকবো। ‘

প্রধানমন্ত্রী তারেক রহমান এর আগে সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে দেশের জনগণকে শান্তি-শৃঙ্খলা রক্ষায় নানা দিক নির্দেশনা দেন।

পরে টাইগার গেইটের সামনে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে ফটোশেসনে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com