শনিবার, ০৯ মে ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনাম :
প্রথমবারের মত তিনটি উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করবে বিশ্বকাপ ৩ দিনের যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় নিশ্চিত করলো ইউক্রেন ও রাশিয়া  দিনাজপুরে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের সহায়তার চেক বিতরণ নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সহযোগিতায় দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর ঘোড়াঘাটে ভুয়া চিকিৎসা কার্যক্রম পরিচালনা অপরাধে ভ্রাম্যমাণ আদালত জরিমানা রাজবাড়ীতে মাদক বিরোধী সমাবেশ ও মাদক ব্যবসায়ীর মিথ্যা চাঁদাবাজির অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ঘোড়াঘাটে মন্ত্রী মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত পাইকগাছায় বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু বিচারকদের সঠিক সিদ্ধান্ত নেওয়ার আহ্বান আইনমন্ত্রীর বিজয়ের শপথে ‘বাধা’

ঘোড়াঘাটে মন্ত্রী মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঘোড়াঘাট, প্রতিনিধি
  • আপডেট সময় : 6:47 pm, শনিবার, ৯ মে, ২০২৬


দিনাজপুর ঘোড়াঘাটে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেনের মাতা মরহুমা বেগম জেবুন্নেছার রুহের মাগফিরাত কামনায় ঘোড়াঘাট পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ( ৮ মে) সন্ধা সাড়ে সাচায় ঘোড়াঘাট পাবলিক লাইব্রেরি এন্ড ক্লাবের এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মরহুমার আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন।

উপস্থিত ছিলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক ফরিদ আলম, সাংগঠনিক সম্পাদক আল-মামুন, পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক সাহিদ পারভেজ, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, যুবদলের সদস্য সচিব সজিব কবির, যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির হোসেন, স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক গোলাম রব্বানী, সদস্য সচিব আজিজুল রহমান দীপ্তিসহ ছাত্রদল ও বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

দেয়া মাহফিলে বক্তারা মরহুমা বেগম জেবুন্নেছার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com