বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
শিগগিরই পুতিন-জেলেনস্কি বৈঠক : ট্রাম্প আঙ্গুলের চোটে মিরপুর টেস্ট থেকে ছিটকে গেলেন মুশফিক বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসি : সিইসি বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসির গভর্নরের বৈঠক, ঢাকায় কার্যালয় খোলার প্রস্তাব কাজীপুরে চুন শিল্প হারিয়ে যেতে বসেছে  পাইকগাছায় ৪ ঔষধ ফার্মেসীকে ১৮ হাজার টাকা জরিমানা বিরামপুরে জব ফেয়ার উদ্ধোধনী অনুষ্ঠানে অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন মন্ত্রী সাভারে ডিবি পুলিশের বিশেষ অভিযান: চোর ও ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার

হাকিমপুরে মাদ্রাসা ছাত্র বলাৎকারঃ মহতামিন আটক

ঘোড়াঘাট, প্রতিনিধিঃ-
  • আপডেট সময় : 9:15 pm, মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬


দিনাজপুরের হাকিমপুরে তিন মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে এক মাদ্রাসার  মহতামিন (পরিচালক) আটক। ঘটনাটি ঘটেছে   বাসমুরি দারুল উলুম এতিমখানা মাদ্রাসায়।

হাকিমপুর থানার এস আই সুমন কুমার সরকার জানান, মাদ্রাসাটির মহতামিম সাইফুল ইসলাম (৪৫) মাদ্রাসাটির একটি কক্ষে  বসবাস করতেন।  গত  ১২ মার্চ ভোর সাড়ে ৪ টার দিকে তিনি  রহমত আলী (১৩) নামক  হেভজ শ্রেণীর  এক ছাত্রকে তার কক্ষে ডেকে এনে বলাৎকার করেন। সে তাৎক্ষণিক  ভয়ে বিয়টি কাউকে  জানাননি।

এরপর ঈদুল ফিতর উপলক্ষে গত ১৭ মার্চ মাদ্রাসা ছুটি হবার পর গত  রোববার  মাদ্রাসা খোলার পর  সে বিয়টি মাদ্রাসা পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত  সভাপতি ও সেক্রেটারিকে অবগত করেন। এ ঘটনাটি জানাজানি হবার পর কেরামত আলী (১৪) ও ইমাম হাসান (১৩) নামক  একই শ্রেণির দুই শিক্ষার্থী জানান, সে বিভিন্ন সময় তাদেরকেও  বলাৎকার করেন। এরপর মাদ্রাসা কর্তৃপক্ষ বিষয়টি থানা পুলিশকে অবগত করলে সোমবার হাকিমপুর থানা পুলিশ মাদ্রাসা থেকে তাকে আটক করেন।

এ ব্যাপারে মাদ্রাসাযর ভারপ্রাপ্ত সভাপতি এনামুল হক বাদী হয়ে  নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ (১) ধারায় মামলা দায়ের করােন।

এ বিষয়ে ভারপ্রাপ্ত সভাপতি এনামুল হকের নিকট  জানতে চাইলে তিনি বলেন, বিষয়টা আইনের আশয়ে গেছে,আইনের বিধিতে যেটা হয় আমরা সেটাই চাই। আমাদের প্রতিষ্ঠানের যথেষ্ট ক্ষতি সাধন  হয়ে গেল। সে যে অপরাধ করেছে আমি তার সর্বোচ্চ শাস্তি প্রার্থনা করছি।

মামলাটির আইও এসআই সুজা  মিয়া জানান, আসামীকে দিনাজপুর আদালতে সোপর্দ করার পাশাপাশি  শিক্ষার্থীদের ডাক্তারি পরীক্ষা  করা ও আদালতে ২২ ধারায় জবানবন্দি  গ্রহণের ব্যবস্থা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com