
দিনাজপুরের হাকিমপুরে তিন মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে এক মাদ্রাসার মহতামিন (পরিচালক) আটক। ঘটনাটি ঘটেছে বাসমুরি দারুল উলুম এতিমখানা মাদ্রাসায়।
হাকিমপুর থানার এস আই সুমন কুমার সরকার জানান, মাদ্রাসাটির মহতামিম সাইফুল ইসলাম (৪৫) মাদ্রাসাটির একটি কক্ষে বসবাস করতেন। গত ১২ মার্চ ভোর সাড়ে ৪ টার দিকে তিনি রহমত আলী (১৩) নামক হেভজ শ্রেণীর এক ছাত্রকে তার কক্ষে ডেকে এনে বলাৎকার করেন। সে তাৎক্ষণিক ভয়ে বিয়টি কাউকে জানাননি।
এরপর ঈদুল ফিতর উপলক্ষে গত ১৭ মার্চ মাদ্রাসা ছুটি হবার পর গত রোববার মাদ্রাসা খোলার পর সে বিয়টি মাদ্রাসা পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ও সেক্রেটারিকে অবগত করেন। এ ঘটনাটি জানাজানি হবার পর কেরামত আলী (১৪) ও ইমাম হাসান (১৩) নামক একই শ্রেণির দুই শিক্ষার্থী জানান, সে বিভিন্ন সময় তাদেরকেও বলাৎকার করেন। এরপর মাদ্রাসা কর্তৃপক্ষ বিষয়টি থানা পুলিশকে অবগত করলে সোমবার হাকিমপুর থানা পুলিশ মাদ্রাসা থেকে তাকে আটক করেন।
এ ব্যাপারে মাদ্রাসাযর ভারপ্রাপ্ত সভাপতি এনামুল হক বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ (১) ধারায় মামলা দায়ের করােন।
এ বিষয়ে ভারপ্রাপ্ত সভাপতি এনামুল হকের নিকট জানতে চাইলে তিনি বলেন, বিষয়টা আইনের আশয়ে গেছে,আইনের বিধিতে যেটা হয় আমরা সেটাই চাই। আমাদের প্রতিষ্ঠানের যথেষ্ট ক্ষতি সাধন হয়ে গেল। সে যে অপরাধ করেছে আমি তার সর্বোচ্চ শাস্তি প্রার্থনা করছি।
মামলাটির আইও এসআই সুজা মিয়া জানান, আসামীকে দিনাজপুর আদালতে সোপর্দ করার পাশাপাশি শিক্ষার্থীদের ডাক্তারি পরীক্ষা করা ও আদালতে ২২ ধারায় জবানবন্দি গ্রহণের ব্যবস্থা করা হয়েছে।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com