বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কাজিপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে শিক্ষা সফর অনুষ্ঠিত সিরাজগঞ্জে গ্রীষ্মকালীন সবজি চাষে ক্ষুদ্র কৃষকের স্বচ্ছলতা সাভারে পৃথক স্থান থেকে নারীসহ ৩ জনের মরদেহ উদ্ধার এল নিনোর প্রভাবে তীব্র খরা, জরুরি পদক্ষেপ নিচ্ছে এল সালভাদর ও পানামা ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী কাজিপুরের সোনামুখী ইউনিয়নে গণসংযোগে ব্যস্ত আসাদুজ্জামান বিপ্লব রাজবাড়ীতে দুই নারী ইউপি সদস্যকে ৩০ পিস ইয়াবা সহ গ্রেফতার করেছে ডিবি পুলিশ বালিয়াকান্দিতে স্ত্রীর বিচ্ছেদের সিদ্ধান্তের পর ফের কীটনাশক পান, যুবকের মৃ”ত্যু

রাজধানীতে কালবৈশাখী ঝড়

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : 6:58 pm, সোমবার, ৩০ মার্চ, ২০২৬

আকস্মিক কালবৈশাখী ঝড়ে ভোগান্তিতে পড়েছে রাজধানীবাসী। হঠাৎ ঝড়-বৃষ্টিতে বাসায় যেতে ভোগান্তিতে পড়েন অনেকে। সোমবার (৩০ মার্চ) সন্ধ্যা ৬টা ২২ মিনিট থেকে রাজধানীতে ঝড়-বৃষ্টি শুরু হয়।

এদিকে সোমবার (৩০ মার্চ) সারা দেশে অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের সই করা ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য দেয়া হয়।
পূর্বাভাসে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

এ অবস্থায় সোমবার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়াও সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
পরবর্তী দিন মঙ্গলবার (৩১ মার্চ) রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা এবং বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com