বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় শিশু তাসিন হত্যার প্রধান আসামি সাইফুল গ্রেপ্তার যশোরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কাজিপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে শিক্ষা সফর অনুষ্ঠিত সিরাজগঞ্জে গ্রীষ্মকালীন সবজি চাষে ক্ষুদ্র কৃষকের স্বচ্ছলতা সাভারে পৃথক স্থান থেকে নারীসহ ৩ জনের মরদেহ উদ্ধার এল নিনোর প্রভাবে তীব্র খরা, জরুরি পদক্ষেপ নিচ্ছে এল সালভাদর ও পানামা ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী কাজিপুরের সোনামুখী ইউনিয়নে গণসংযোগে ব্যস্ত আসাদুজ্জামান বিপ্লব রাজবাড়ীতে দুই নারী ইউপি সদস্যকে ৩০ পিস ইয়াবা সহ গ্রেফতার করেছে ডিবি পুলিশ

আপাতত যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : 2:11 pm, বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

আপাতত রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন।

রুমন বলেন, বসবাসের জন্য আপাতত যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান। গুলশানের বাসভবনে থাকতেই স্বাচ্ছন্দ্যবোধ করছেন তিনি।

ঈদুল ফিতর উপলক্ষে রাষ্ট্রীয় শুভেচ্ছা বিনিময়ের আয়োজন রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় করার পরিকল্পনা নিয়েছে সরকার। এর পর গণমাধ্যমে খবর আসে, একইসঙ্গে ঈদের পর সেখানে প্রধানমন্ত্রীর বসবাস শুরু করার প্রস্তুতিও চলছে। আজ বিষয়টি স্পষ্ট করেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন।

আতিকুর রহমান রুমন জানান, ঈদে সকাল আটটায় জাতীয় ঈদগাহে আসবেন প্রধানমন্ত্রী।

ঈদের নামাজ আদায় করে দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে সকাল ১০টা থেকে যমুনায় শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী।
সবশেষ যমুনায় সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস থেকেছেন। গত মাসে তিনি এই অতিথি ভবন ছেড়ে দেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com