পরিবারের লোকজনের সাথে ঈদ আনন্দ করতে বাড়ি ফেরার পথে বুধবার মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে রংপুরের কাউনিয়া উপজেলার ৪ জন নিহত হয়েছে। অপর দিকে মানসিক ভারসাম্যহীন ১ গৃহবধূ বাবার বাড়িতে বেড়াতে এসে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে।
কাউনিয়া থানা সূত্রে জানাগেছে, উপজেলার হলদীবাড়ি গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে মমিনুল ইসলাম সহ আরো কয়েকজন একটি মাইক্রোবাস ভাড়া করে ঢাকা থেকে কাউনিয়ায় গ্রামের বাড়ির দিকে আসছিলেন। তাদের বহনকারী গাড়িটি বগুড়ায় এসে পৌছলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে ঘটনাস্থলে মমিনুল ইসলাম(৫০) তার স্ত্রী মোছাঃ মজিরন বেগম (৪৫), মমিনুলের বোন মোছাঃ শিউলি বেগম (৪৮), তালুকসাহাবাজ গ্রামের শহিদুল ইসলামের মেয়ে, মোছাঃ তাইয়্যেবা (০৯) মারা যায়। এসময় স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ ভর্তি করালে সেখানে হরিশ্বর গ্রামের শিউলী বেগম নামের আরো একজন মারা যায়।
অপরদিকে মানসিক ভারসাম্যহীন হরিশ্বর গ্রামের রসূল মিয়ার স্ত্রী রোজিনা বেগম নামের এক গৃহবধূ তার বাবার বাড়িতে এসে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে।