বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় শিশু তাসিন হত্যার প্রধান আসামি সাইফুল গ্রেপ্তার যশোরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কাজিপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে শিক্ষা সফর অনুষ্ঠিত সিরাজগঞ্জে গ্রীষ্মকালীন সবজি চাষে ক্ষুদ্র কৃষকের স্বচ্ছলতা সাভারে পৃথক স্থান থেকে নারীসহ ৩ জনের মরদেহ উদ্ধার এল নিনোর প্রভাবে তীব্র খরা, জরুরি পদক্ষেপ নিচ্ছে এল সালভাদর ও পানামা ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী কাজিপুরের সোনামুখী ইউনিয়নে গণসংযোগে ব্যস্ত আসাদুজ্জামান বিপ্লব রাজবাড়ীতে দুই নারী ইউপি সদস্যকে ৩০ পিস ইয়াবা সহ গ্রেফতার করেছে ডিবি পুলিশ

স্পিকার-ডেপুটি স্পিকার বাছাইয়ের দায়িত্ব প্রধানমন্ত্রীকে দিল সরকারি দল

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : 4:43 pm, বুধবার, ১১ মার্চ, ২০২৬

সংসদে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্ধারণের ক্ষমতা প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ানম্যান তারেক রহমানকে দিয়েছে সরকারদলীয় সংসদীয় কমিটি।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বরাত দিয়ে বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে এই তথ্য জানানো হয়েছে।

আজ বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদে ক্ষমতাসীন দল বিএনপির সংসদীয় দলের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে চিফ হুইপ নুরুল ইসলাম মনি জানিয়েছেন, সংসদ উপনেতা কে হবেন তার সিদ্ধান্ত হয়নি এখনো।

তবে সংসদ নেতা এ বিষয়ে সিদ্ধান্ত জানাবেন।
নূরুল ইসলাম মনি বলেন, ‘স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের জন্য আমরা সংসদ নেতাকে দায়িত্ব দিয়েছি। তিনিই সিদ্ধান্ত দেবেন। আগামীকাল আমরা জানতে পারব।

সংসদ উপনেতার বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী।’
এর আগে জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছিল বিএনপি। দলটি সরকারি দলের প্রস্তাব গ্রহণ করেছে কি না—এমন প্রশ্নের জবাবে চিফ হুইপ বলেন, ‘প্রধানমন্ত্রী উদারতা দেখিয়ে এ প্রস্তাবটি দিয়েছিলেন। এ ব্যাপারে আমরা এখনো ইতিবাচক সাড়া পায়নি।

সাড়া পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেব।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com