শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনাম :
ধামরাইয়ে ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে হামলা ও কোপানোর অভিযোগ, আশঙ্কাজনক অবস্থায় ১ জন হাসপাতালে মোংলা বন্দরের সক্ষমতা বাড়াতে কর্মকর্তাদের নির্দেশ প্রধানমন্ত্রীর ৪০ রাউন্ড গুলি করে ইউপিডিএফ, সাজেক থেকে ৩০০০ পর্যটক উদ্ধার ত্রিপক্ষীয় আলোচনা পুনরায় শুরু করতে ‘প্রস্তুত’ রাশিয়া, তবে চুক্তির বিষয়ে অনাগ্রহী আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের কাজ চলছে : তথ্যমন্ত্রী কোমোর কাছে হতাশাজনক হারের পরও ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন নন ক্যারিক কাজীপুরে ৭৩ পিস ইয়াবাসহ আটক ৩  প্যারিসের কয়েকটি এলাকায় বিক্ষোভ নিষিদ্ধ, ট্রাম্পের দিকে মাখোঁর কটাক্ষ কোমোর কাছে ম্যানচেস্টার ইউনাইটেডের লজ্জাজনক হার

মানবিক শওকতের ডাকে সাড়া: নির্বাচনী খরচে জনগণের সহায়তা চাইলেন স্বতন্ত্র প্রার্থী

জয়া হাসান, নোয়াখালী
  • আপডেট সময় : 9:47 pm, সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬

নোয়াখালী–৫ (কোম্পানীগঞ্জ–কবিরহাট) আসনে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী, মানবিক কর্মকাণ্ডের জন্য পরিচিত সাবেক পুলিশ সদস্য শওকত হোসেন নির্বাচনী ব্যয় নির্বাহে সাধারণ মানুষের সহযোগিতা চেয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক আন্তরিক ও খোলামেলা স্ট্যাটাসে তিনি এই আবেদন জানান, যা ইতোমধ্যেই ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

স্ট্যাটাসে শওকত হোসেন লেখেন,

“দয়া করে শেয়ার করার অনুরোধ রইলো। আপনারা যারা আমার নির্বাচনী খরচে অংশ নিতে চান, শুধুমাত্র একটি ব্যাংক অ্যাকাউন্ট এবং একটি বিকাশ নাম্বার দেওয়া হলো। এখানে নির্বাচনী খরচের সম্পূর্ণ আপডেট দেয়া হবে। আপনার সাধ্যমতো সহায়তা পাঠাতে পারেন।”

স্ট্যাটাসের শেষে তিনি নিজের পরিচিত নাম ব্যবহার করে লেখেন— মানবিক শওকত।

তার এই আহ্বানকে অনেকেই রাজনীতিতে স্বচ্ছতা ও জনগণের প্রতি আস্থার একটি ব্যতিক্রমী উদাহরণ হিসেবে দেখছেন। বড় দল বা কর্পোরেট পৃষ্ঠপোষকতার পরিবর্তে সাধারণ মানুষের সামান্য সহযোগিতাকেই শক্তি হিসেবে সামনে আনতে চান তিনি।

শওকত হোসেন এক সময় বাংলাদেশ পুলিশের সদস্য ছিলেন। চাকরিরত অবস্থায় চট্টগ্রাম বিভাগীয় পুলিশ হাসপাতালে দীর্ঘদিন কাজ করতে গিয়ে অসহায়, স্বজনহীন ও মানসিক ভারসাম্যহীন রোগীদের পাশে দাঁড়িয়ে মানুষের ভালোবাসা অর্জন করেন। নিজের বেতনের বড় একটি অংশ ব্যয় করেছেন এসব রোগীর চিকিৎসা, খাবার ও দেখভালের পেছনে। এই মানবিক কাজের কারণেই তিনি এলাকায় ‘মানবিক শওকত’ নামে পরিচিত হয়ে ওঠেন। বর্তমানে তিনি পুলিশ বাহিনীতে কর্মরত না থাকলেও তার মানবিক সেবামূলক কাজ অব্যাহত রয়েছে।

নির্বাচনী খরচে সহায়তা চাওয়ার এই পোস্টে সাধারণ মানুষের ইতিবাচক সাড়া চোখে পড়ার মতো। তার ফেসবুক স্ট্যাটাসে মন্তব্য করে এইচ আর রিদয় লিখেছেন, “ইনশাল্লাহ সাধ্য হিসেবে পাশে দাঁড়াবো।” এই মন্তব্যটি অনেকের সমর্থন পেয়েছে এবং শওকত হোসেনের প্রতি মানুষের আস্থার প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।

স্থানীয় ভোটারদের একটি অংশ মনে করছেন, রাজনীতিতে যেখানে অধিকাংশ প্রার্থী বিপুল অর্থ ব্যয় ও ক্ষমতার হিসাব নিয়ে এগোন, সেখানে শওকত হোসেনের মতো একজন প্রার্থী সাধারণ মানুষের সহানুভূতি ও সহযোগিতার ওপর ভর করে এগোতে চাওয়া একটি ভিন্ন বার্তা দিচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com