রাঙামাটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ইন্সট্রাক্টর মো: জাফর খানকে সংবাদের ভয় দেখিয়ে অনৈতিক সুবিধা চাওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় সিএনআই নিউজ টুয়েন্টিফোরের রাঙামাটি প্রতিনিধি মোশারপ হোসেন সেলিমকে অত্র প্রতিষ্ঠান থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
আজ (৩ ডিসেম্বর) প্রধান সম্পাদক তোফায়েল হোসেন তোফাসানি এ আদেশ দেন। আজ থেকে সিএনআই নিউজ টুয়েন্টিফোরের সকল কার্যক্রমের সাথে তার কোন সম্পর্ক নেই। এ ব্যাপারে সকল পাঠক, সংবাদদাতা, রিপোর্টার, স্টাফ রিপোর্টারসহ সিএনআই নিউজ টুয়েন্টিফোরের শুভাকাঙ্খি সকলকে অবগত করা হলো। এই প্রতিষ্ঠানের সংবাদ সংক্রান্ত ব্যাপারে সকলকে তার সাথে যোগাযোগ না করতে অনুরোধ করা হয়েছে।