শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনাম :
ধামরাইয়ে ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে হামলা ও কোপানোর অভিযোগ, আশঙ্কাজনক অবস্থায় ১ জন হাসপাতালে মোংলা বন্দরের সক্ষমতা বাড়াতে কর্মকর্তাদের নির্দেশ প্রধানমন্ত্রীর ৪০ রাউন্ড গুলি করে ইউপিডিএফ, সাজেক থেকে ৩০০০ পর্যটক উদ্ধার ত্রিপক্ষীয় আলোচনা পুনরায় শুরু করতে ‘প্রস্তুত’ রাশিয়া, তবে চুক্তির বিষয়ে অনাগ্রহী আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের কাজ চলছে : তথ্যমন্ত্রী কোমোর কাছে হতাশাজনক হারের পরও ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন নন ক্যারিক কাজীপুরে ৭৩ পিস ইয়াবাসহ আটক ৩  প্যারিসের কয়েকটি এলাকায় বিক্ষোভ নিষিদ্ধ, ট্রাম্পের দিকে মাখোঁর কটাক্ষ কোমোর কাছে ম্যানচেস্টার ইউনাইটেডের লজ্জাজনক হার

দেশে এখন গণভোটের পরিস্থিতি নেই: হুম্মাম কাদের

চট্টগ্রাম সংবাদদাতা
  • আপডেট সময় : 9:22 pm, শনিবার, ১ নভেম্বর, ২০২৫

এখন দেশে গণভোটের পরিস্থিতি নেই বলে মন্তব্য করেছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী।

শনিবার (১ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের রাঙ্গুনিয়া পৌরসভার দক্ষিণ ঘাটচেক হাজী আবদুর রশিদ চেয়ারম্যান বাড়িতে তিনি এ মন্তব্য করেন। পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. খোরশেদ আলম এবং পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. তাহানিয়াজ মোরশেদ তোহার আয়োজিত মেজবানে যোগ দেন তিনি। মেজবান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

হুম্মাম কাদের চৌধুরী বলেন, আমরা জামায়াতে ইসলামীসহ অন্য দলের সঙ্গে এক কাতারে দাঁড়িয়ে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের আয়োজনের প্রস্তুতি নিয়ে আলাপ করেছি। জামায়াতে ইসলামী অতীতে যেভাবে অন্য দলকে চাপ প্রয়োগ করে তাদের সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল—এবার দেশের মানুষ সেটি মেনে নেবে না।

তিনি বলেন, জামায়াত ১৬০টি বিষয়ের ওপর দাবি তুলে গণভোটের কথা বলছে, কিন্তু সেই বিষয়গুলো এখনো জনগণের সামনে উপস্থাপন করা হয়নি। এ বিষয়গুলো আগে রাজনৈতিকভাবে নিষ্পত্তি হলে দেশের মানুষের জন্য মঙ্গল হবে।

একটি মহল নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে অভিযোগ করে হুম্মাম কাদের বলেন, যারা এখনো নির্বাচনের প্রস্তুতি নেয়নি, তারা জানে, এখন নির্বাচন হলে ১০ থেকে ২০টির বেশি আসন পাবে না। তাই তারা নির্বাচন বিলম্বিত করে নিজেদের অবস্থান শক্ত করতে চায়। কিন্তু গণতন্ত্র ফিরিয়ে আনতে এ নির্বাচন দ্রুত সম্পন্ন করা জরুরি।

তিনি বলেন, যারা ফেসবুকে ‘আলহামদুলিল্লাহ, গ্রিন সিগন্যাল পেয়ে গেছি’ লিখছেন, আমি তাদের সতর্ক করছি- গ্রিন নয়, লাল সিগন্যাল পেলে তখন মুখে যে কালিটা পড়বে, তা আগে থেকেই বুঝে নেওয়া উচিত।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com