শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ধামরাইয়ে ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে হামলা ও কোপানোর অভিযোগ, আশঙ্কাজনক অবস্থায় ১ জন হাসপাতালে মোংলা বন্দরের সক্ষমতা বাড়াতে কর্মকর্তাদের নির্দেশ প্রধানমন্ত্রীর ৪০ রাউন্ড গুলি করে ইউপিডিএফ, সাজেক থেকে ৩০০০ পর্যটক উদ্ধার ত্রিপক্ষীয় আলোচনা পুনরায় শুরু করতে ‘প্রস্তুত’ রাশিয়া, তবে চুক্তির বিষয়ে অনাগ্রহী আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের কাজ চলছে : তথ্যমন্ত্রী কোমোর কাছে হতাশাজনক হারের পরও ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন নন ক্যারিক কাজীপুরে ৭৩ পিস ইয়াবাসহ আটক ৩  প্যারিসের কয়েকটি এলাকায় বিক্ষোভ নিষিদ্ধ, ট্রাম্পের দিকে মাখোঁর কটাক্ষ কোমোর কাছে ম্যানচেস্টার ইউনাইটেডের লজ্জাজনক হার

চট্টগ্রামে গভীর রাতে গোলাগুলিতে নিহত ১, গুলিবিদ্ধ অনেকে

চট্টগ্রাম সংবাদদাতা
  • আপডেট সময় : 2:13 pm, মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

বন্দর নগরী চট্টগ্রামে ব্যানার টাঙানো নিয়ে গোলাগুলিতে সাজ্জাদ নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পথচারী, অটোরিকশা চালকসহ আধা ডজনের বেশী মানুষ গুলিবিদ্ধ হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। গতকাল সোমবার (২৭ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে বাকলিয়া থানার ওসি ইখতিয়ার উদ্দিন বলেন, রাতে বাকলিয়া এক্সেস রোডে ব্যানার টাঙানোকে কেন্দ্র করে দুই পক্ষের গোলাগুলি হয়।

সেখানে সাজ্জাদ নামে একজন মারা গেছেন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় যুবদল নেতা এমদাদুল হক বাদশা বলেন, পটিয়ার তাঁতিলীগের এক নেতা শহরে এসে বিএনপির নামে ব্যানার টাঙিয়েছে। এটা নিয়েই ঝামেলা।

এতে আমাদের সাজ্জাদ মারা গেছে। আধা ডজনের বেশী মানুষ আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
নিহত সাজ্জাদের পিতা নিজেকে বিএনপির কর্মী দাবী করে ছেলে হত্যাকারীদের বিচারের দাবী জানিয়েছেন। রাত ৩টায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দায় আহাজারি করতে দেখা গেছে।

আহাজারি করে তিনি বলেন, আমার জীবন শেষ হয়ে গেলো বিএনপি করে। যারা আমার ছেলেকে মেরেছে তাদের খুঁজে বের করে বিচারের আওতায় আনতে হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com