শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনাম :
ধামরাইয়ে ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে হামলা ও কোপানোর অভিযোগ, আশঙ্কাজনক অবস্থায় ১ জন হাসপাতালে মোংলা বন্দরের সক্ষমতা বাড়াতে কর্মকর্তাদের নির্দেশ প্রধানমন্ত্রীর ৪০ রাউন্ড গুলি করে ইউপিডিএফ, সাজেক থেকে ৩০০০ পর্যটক উদ্ধার ত্রিপক্ষীয় আলোচনা পুনরায় শুরু করতে ‘প্রস্তুত’ রাশিয়া, তবে চুক্তির বিষয়ে অনাগ্রহী আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের কাজ চলছে : তথ্যমন্ত্রী কোমোর কাছে হতাশাজনক হারের পরও ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন নন ক্যারিক কাজীপুরে ৭৩ পিস ইয়াবাসহ আটক ৩  প্যারিসের কয়েকটি এলাকায় বিক্ষোভ নিষিদ্ধ, ট্রাম্পের দিকে মাখোঁর কটাক্ষ কোমোর কাছে ম্যানচেস্টার ইউনাইটেডের লজ্জাজনক হার

সীতাকুণ্ডে দুই ট্রাকের সংষর্ষে চালকের মৃত্যু

চট্টগ্রাম সংবাদদাতা
  • আপডেট সময় : 8:20 pm, রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে দুই ট্রাকের সংঘর্ষে মো. সেলিম ফকির (২৮) নামে এক চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একই ট্রাকের সহকারী রাকিব (২০)।

আজ রোববার ভোর ৪টার দিকে ভাটিয়ারী ইউনিয়নের কদমরসুল এলাকায় বিসমিল্লাহ কম্পিউটার স্কেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকামুখী একটি রডবোঝাই ট্রাক আরেকটি ট্রাককে পেছন থেকে সজোরে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পর রডবোঝাই ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং অপর  ট্রাকের পেছনের তিনটি টায়ার বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলেই মারা যান চালক সেলিম ফকির।

খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। তারা  নিহত চালক সেলিম ফকিরকে উদ্ধার করে বার আউলিয়া হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করেন এবং ট্রাকের আহত সহকারী রাকিবকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান ।

বার আউলিয়া হাইওয়ে থানার ওসি মো. আব্দুল মোমিন জানান, নিহত চালকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি থানা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com