শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ধামরাইয়ে ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে হামলা ও কোপানোর অভিযোগ, আশঙ্কাজনক অবস্থায় ১ জন হাসপাতালে মোংলা বন্দরের সক্ষমতা বাড়াতে কর্মকর্তাদের নির্দেশ প্রধানমন্ত্রীর ৪০ রাউন্ড গুলি করে ইউপিডিএফ, সাজেক থেকে ৩০০০ পর্যটক উদ্ধার ত্রিপক্ষীয় আলোচনা পুনরায় শুরু করতে ‘প্রস্তুত’ রাশিয়া, তবে চুক্তির বিষয়ে অনাগ্রহী আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের কাজ চলছে : তথ্যমন্ত্রী কোমোর কাছে হতাশাজনক হারের পরও ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন নন ক্যারিক কাজীপুরে ৭৩ পিস ইয়াবাসহ আটক ৩  প্যারিসের কয়েকটি এলাকায় বিক্ষোভ নিষিদ্ধ, ট্রাম্পের দিকে মাখোঁর কটাক্ষ কোমোর কাছে ম্যানচেস্টার ইউনাইটেডের লজ্জাজনক হার

শপথ নিলেন জাকসু’র নবনির্বাচিত নেতারা

জাবি সংবাদদাতা
  • আপডেট সময় : 9:46 pm, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদের নবনির্বাচিত নেতারা আজ শপথ গ্রহণ করেছেন।

বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের শপথ বাক্য পাঠ করান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও জাকসু’র সভাপতি অধ্যাপক ড. মোহম্মদ কামরুল আহসান।

অনুষ্ঠানে জুলাই আন্দোলনের শহীদ পরিবার, বিশ্ববিদ্যালয়ের ডিন, হল প্রভোস্ট, শিক্ষক, শিক্ষার্থী ও  বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে চারুকলার বিভাগের শিক্ষক জান্নাতুল ফেরদৌসের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। তিনি জাকসু নির্বাচনে দায়িত্ব পালন করার সময় অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন।

দীর্ঘ ৩৩ বছর পর গত ১১ সেপ্টেম্বর জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ ২৫টি পদের ২০টিতে জয়লাভ করে। এই প্যানেল থেকে সাধারণ সম্পাদক (জিএস) হিসেবে নির্বাচিত হন মাজহারুল ইসলাম।

‘স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন’ এর প্রার্থী আবদুর রশিদ (জিতু) জাকসু’র ভিপি পদে জয়ী হন। সাংস্কৃতিক সম্পাদক পদে মুহিবুল্লাহ শেখ জিসান ও ক্রীড়া সম্পাদক পদে মো. মাহামুদুল হাসান স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হন।

এছাড়া সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক পদে বাগছাস-সমর্থিত শিক্ষার্থী ঐক্য ফোরামের প্রার্থী আহসান লাবিব এবং কার্যকরী সদস্য পদে মোহাম্মদ আলী চিশতী নির্বাচিত হন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com