শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ধামরাইয়ে ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে হামলা ও কোপানোর অভিযোগ, আশঙ্কাজনক অবস্থায় ১ জন হাসপাতালে মোংলা বন্দরের সক্ষমতা বাড়াতে কর্মকর্তাদের নির্দেশ প্রধানমন্ত্রীর ৪০ রাউন্ড গুলি করে ইউপিডিএফ, সাজেক থেকে ৩০০০ পর্যটক উদ্ধার ত্রিপক্ষীয় আলোচনা পুনরায় শুরু করতে ‘প্রস্তুত’ রাশিয়া, তবে চুক্তির বিষয়ে অনাগ্রহী আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের কাজ চলছে : তথ্যমন্ত্রী কোমোর কাছে হতাশাজনক হারের পরও ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন নন ক্যারিক কাজীপুরে ৭৩ পিস ইয়াবাসহ আটক ৩  প্যারিসের কয়েকটি এলাকায় বিক্ষোভ নিষিদ্ধ, ট্রাম্পের দিকে মাখোঁর কটাক্ষ কোমোর কাছে ম্যানচেস্টার ইউনাইটেডের লজ্জাজনক হার

সিলেটে জিয়াউর রহমান ফাউন্ডেশনের মাসব্যাপী ফ্রি চক্ষুসেবা কার্যক্রম শুরু

সিলেট সংবাদদাতা
  • আপডেট সময় : 1:14 pm, শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫

সিলেটে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে মাসব্যাপী ফ্রি চক্ষুসেবা কার্যক্রম শুরু হয়েছে। ফাহিম আল চৌধুরী ট্রাস্টের সহযোগিতায় আয়োজিত বিনামূল্যে চক্ষুসেবা কার্যক্রমের সূচনা উপলক্ষে আজ বৃহস্পতিবার সকালে জকিগঞ্জ উপজেলার মৌলভী ছাইর আলী উচ্চ বিদ্যালয় মাঠে এক সভার আয়োজন করা হয়। 

প্রধান অতিথি হিসেবে মাসব্যাপী চক্ষুসেবা কার্যক্রমের উদ্বোধন করেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার। 

জকিগঞ্জ ও কানাইঘাট এলাকার মানুষের জন্য আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে দেড় হাজার রোগী বিনামূল্যে চক্ষুসেবা গ্রহণ করেন। ১২টি বুথে ড্যাবের একদল চিকিৎসক, নার্স সেবা প্রদান করেন। উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য দেন ফাহিম আল চৌধুরী ট্রাস্ট-এর চেয়ারম্যান শিক্ষানুরাগী ও সমাজসেবী ফাহিম আল চৌধুরী।

ফাহিম আল চৌধুরী ট্রাস্টের সিনিয়র সহ-সভাপতি সেলিম চৌধুরীর সভাপতিত্বে ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলুর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ডক্টর এনামুল হক ও খন্দকার আব্দুল মুক্তাদির, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, ড্যাব মহাসচিব ডাক্তার জহিরুল ইসলাম শাকিল, আরব আমিরাত বিএনপির সভাপতি জাকির হোসেন, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে সিলেট জেলা, জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

বিনামূল্যে এই চক্ষুসেবা আগামী ১৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। প্রথম ধাপে সেবা প্রদানের পর পরবর্তীতে আবার রোগীদের ফলোআপ গ্রহণ করা হবে। আগামী শনিবার উপজেলার বাবুবাজারের জোবেদ আলী উচ্চ বিদ্যালয়, বুধবার বীরদল উচ্চ বিদ্যালয়, ২৩ আগস্ট হাফিজ মজুমদার বিদ্যা নিকেতন, ৩০ আগস্ট কানাইঘাটের শাহজালাল ছাত্তারিয়া মাদ্রাসা, ৬ সেপ্টেম্বর মুলাগুল উচ্চ বিদ্যালয়, ৮ সেপ্টেম্বর চতুল হারাতৈল মহিলা মাদ্রাসা ও ১৩ সেপ্টেম্বর জকি গঞ্জের ঈদগাহ বাজার উচ্চ বিদ্যালয়ে ফ্রি চক্ষুসেবা দেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com