সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :

হবিগঞ্জে বাস-ট্রাকের সংঘর্ষে আহত ১৫

হবিগঞ্জ সংবাদদাতা
  • আপডেট সময় : 2:10 pm, বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবলে যাত্রীবাহী বাস ও পাথর বোঝাই ট্রাকের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। 

গুরুতর আহত অবস্থায় ২ জনকে সিলেট ও অন্যান্যদের বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা।

পুলিশ জানায়, আজ বুধবার সকালে ঢাকা থেকে সিলেটগামী একটি যাত্রীবাহী বাস মহাসড়কের ডুবাঐ এলাকায় পৌঁছালে, সিলেট থেকে ঢাকাগামী একটি পাথর বোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়।

গুরুতর আহত অবস্থায় ট্রাকের হেলপারসহ ২ জনকে সিলেট ও অন্যান্যদের বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ওসি  জানান, দুর্ঘটনার খবর পেয়ে, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। এদের মধ্যে হেলপারের অবস্থা আশঙ্কাজনক।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com