ভোলা জেলার বৃহত্তম ব্যবসায়িক কেন্দ্র কুঞ্জেরহাট বাজার আহবায়ক কমিটি গঠন হয়েছে। কমিটির আহবায়ক হয়েছেন, বিএনপির বোরহানউদ্দিন উপজেলা শাখার যুগ্ম আহবায়ক কাজী মোঃ শহিদুল আলম নাসিম।
সোমবার (০৭ জুলাই ২০২৫) কুঞ্জেরহাট বাজার ব্যবসায়ী ও ঘর মালিকদের পক্ষে বিএনপির ০৪ নং কাচিয়া ইউনিয়ন (দঃ) শাখার সভাপতি আলহাজ্ব শেখ সাদী হাওলাদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে উল্লেখিত আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।
যুগ্ম আহবায়ক হলেন: কাচিয়া টবগী ইপি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মাকসুদুর রহমান শিহাব ও হাফিজ ইব্রাহিম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মেঃ জাকারিয়া আজম।
সদস্য সচিব হলেন, ডিটিএম হাইস্কুলের প্রধান শিক্ষক প্রবল চন্দ্র দে।
সদস্য হলেন: দক্ষিণ টবগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফেরদৌসী আরা ও বাজার কমিটির সাবেক কোষাধ্যক্ষ মোঃ রত্তন।
আহাবায়ক কমিটি আগামী ৯০ দিনের মধ্যে নতুন ভোটার তালিকা প্রণয়ন, তফশীল ঘোষণা করবেন। নির্ধারিত সময়ে ব্যবসায়ী এবং ঘর মালিকদের ভোট প্রয়োগের মধ্যদিয়ে বাজারের নতুন কমিটি গঠন হবে বলে আহবায়ক কমিটি জানান।