শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ধামরাইয়ে ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে হামলা ও কোপানোর অভিযোগ, আশঙ্কাজনক অবস্থায় ১ জন হাসপাতালে মোংলা বন্দরের সক্ষমতা বাড়াতে কর্মকর্তাদের নির্দেশ প্রধানমন্ত্রীর ৪০ রাউন্ড গুলি করে ইউপিডিএফ, সাজেক থেকে ৩০০০ পর্যটক উদ্ধার ত্রিপক্ষীয় আলোচনা পুনরায় শুরু করতে ‘প্রস্তুত’ রাশিয়া, তবে চুক্তির বিষয়ে অনাগ্রহী আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের কাজ চলছে : তথ্যমন্ত্রী কোমোর কাছে হতাশাজনক হারের পরও ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন নন ক্যারিক কাজীপুরে ৭৩ পিস ইয়াবাসহ আটক ৩  প্যারিসের কয়েকটি এলাকায় বিক্ষোভ নিষিদ্ধ, ট্রাম্পের দিকে মাখোঁর কটাক্ষ কোমোর কাছে ম্যানচেস্টার ইউনাইটেডের লজ্জাজনক হার

রাজনগর উপজেলা ইউপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি
  • আপডেট সময় : 11:34 am, শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫

মৌলভীবাজারের রাজনগর উপজেলার ৮টি ইউনিয়নে বিএনপি’র ৮টি আহ্বায়ক কমিটি বাতিল করেছেন জেলা বিএনপি। রাজনগর উপজেলার এক নেতার বাড়িতে বসে কমিটির ঘোষণার পর পর সামাজিক যোগযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ায় এ কমিটিগুলো বাতিল করা হয়।

বৃহস্পতিবার (৩০শে জানুয়ারি) সন্ধ্যায় জেলা বিএনপি’র আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন ও সদস্য সচিব মো: আব্দুর রহিম রিপন স্বাক্ষরিত দলীয় প্যাডে  এ তথ্য নিশ্চিত করা হয়।

পত্রে তিনি উল্লেখ করে বলেন, ‘গত ২৫শে জানুয়ারি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পারলাম কোন এক বাড়িতে বসে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাজনগর উপজেলার ৮ টি ইউনিয়ন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। যা দলীয় গঠনতন্ত্র ও শৃঙ্খলা পরিপন্থি। তাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাজনগর উপজেলার ৮ টি ইউনিয়ন আহ্বায়ক কমিটি বাতিল করা হলো। ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে ক্যালেন্ডার তৈরি করে জেলা আহ্বায়ক কমিটি’কে অবহিত করার জন্য নির্দেশ প্রদান করা হলো। এছাড়া ইউনিয়ন কমিটি গঠনের জন্য নিরপেক্ষ স্থান, দিন,তারিখ সম্মলিত ব্যানার তৈরি করে কর্মী সমাবেশের আয়োজন করে কর্মী সমাবেশের মাধ্যমে কমিটি গঠন করতে হবে।

মৌলভীবাজার জেলা বিএনপি’র আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন বলেন, ‘রাজনগর উপজেলায় ইউনিয়নের আহ্বায়ক কমিটি গঠন হয়েছে একটি বাড়িতে বসে। যাহা বিষয়টি আমার নজরে ছিল না। একটি দলের কমিটি গঠন হবে বাসা-বাড়ি বসে এটা কেন হবে? দলীয় গঠনতন্ত্র ও শৃঙ্খলা পরিপন্থি কোন কিছু বরদাস্ত  করা হবে না।

উল্লেখ্য, জেলার রাজনগর উপজেলার ৮টি ইউনিয়নের বিএনপি’র সাবেক কমিটি বিলুপ্ত করে ১১ ও ১৩ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছে উপজেলা আহ্বায়ক কমিটি। গত ২৫শে জানুয়ারী রাজনগর উপজেলা বিএনপি’র আহ্বায়ক মো. জামি আহমদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. কবির মিয়া ও যুগ্ম আহ্বায়ক মো. আব্বাস আলী স্বাক্ষরিত ৮টি ইউনিয়ন কমিটির অনুমোদন দেয়া হয়। আহ্বায়কদের কাছে কমিটির অনুমোদনপত্র হস্তান্তর করেন রাজনগর উপজেলা বিএনপি’র আহ্বায়ক মো. জামি আহমদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. কবির মিয়া ও যুগ্ম আহ্বায়ক মো. আব্বাস আলী। এ সময় উপস্থিত ছিলেন রাজনগর উপজেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি ও মৌলভীবাজার জেলা বিএনপি’র সাবেক প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক মো. নুরুল ইসলামসহ আহ্বায়ক কমিটির অন্যান্য নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com