শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
ধামরাইয়ে ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে হামলা ও কোপানোর অভিযোগ, আশঙ্কাজনক অবস্থায় ১ জন হাসপাতালে মোংলা বন্দরের সক্ষমতা বাড়াতে কর্মকর্তাদের নির্দেশ প্রধানমন্ত্রীর ৪০ রাউন্ড গুলি করে ইউপিডিএফ, সাজেক থেকে ৩০০০ পর্যটক উদ্ধার ত্রিপক্ষীয় আলোচনা পুনরায় শুরু করতে ‘প্রস্তুত’ রাশিয়া, তবে চুক্তির বিষয়ে অনাগ্রহী আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের কাজ চলছে : তথ্যমন্ত্রী কোমোর কাছে হতাশাজনক হারের পরও ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন নন ক্যারিক কাজীপুরে ৭৩ পিস ইয়াবাসহ আটক ৩  প্যারিসের কয়েকটি এলাকায় বিক্ষোভ নিষিদ্ধ, ট্রাম্পের দিকে মাখোঁর কটাক্ষ কোমোর কাছে ম্যানচেস্টার ইউনাইটেডের লজ্জাজনক হার

কুলাউড়ায় ‘সাঁঝবেলা’র প্রকাশনার মোড়ক উন্মোচন

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
  • আপডেট সময় : 7:15 pm, বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫

মৌলভীবাজারের কুলাউড়ায় রাজনীতিবিদ ও লেখক শরীফুজ্জামান চৌধুরী তপনের নতুন বই ‘সাঁঝবেলা’-এর প্রকাশনা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় শহরস্থ দক্ষিণ বাজার এলাকার একটি হলরুমে এ প্রকাশনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন লেখক শরীফুজ্জামান চৌধুরী তপন।

ড. রজত কান্তি ভট্টাচার্যের সভাপতিত্বে এবং কবি ইব্রাহিম খলিল ও শহিদুল ইসলাম তনয়ের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও বরিশাল-১ সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন, মৌলভীবাজার-২ আসনের সাবেক সংসদ সদস্য নবাব আলী আব্বাস খান,  সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও কালের কন্ঠের সম্পাদক কবি হাসান হাফিজ, মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ূন ও অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ড. আব্দুর রকিব।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন- অবসরপ্রাপ্ত শিক্ষিকা বেগম আয়েশা সিদ্দিকা, কুলাউড়া প্রেসক্লাবের সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, প্রভাষক সিপার আহমদ, কবি মোস্তফা মহসিন, তৈমুল হোসেন খান, শেলুর রহমান, তাহেরুন্নেসা চৌধুরী বিনা, আবু সুফিয়ান প্রিন্স, শফিক মিয়া আপিয়ান, নিমাল্য মিত্র সুমন, কদরুল হক মারুফ, অমলেন্দু চক্রবর্তী বিপুল, অধ্যাপক গিয়াস উদ্দিন বাবলু, প্রভাষক খালিক উদ্দিন, অপূর্ব শর্মা, উপজেলা বিএনপির আহবায়ক রেদওয়ান খান, সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, জাসদ নেতা মইনুল ইসলাম শামীম, ওয়াহিদ মুরাদ, সাংবাদিক মুক্তাদির হোসেন, স্বপন দেব রতন, নাজমুল বারী সোহেল প্রমুখ।

প্রকাশনা অনুষ্ঠানে অতিথিরা যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা ও লেখক শরীফুজ্জামান চৌধুরী তপন তার সাঁঝবেলা বইয়ে জুলাই-আগস্ট বিপ্লবের পটভূমিসহ সামাজিক-রাজনৈতিক বিষয়সমূহ উল্লেখ করে বইটি তারেক রহমানকে উৎসর্গ করে বলেছেন, প্রবাসীরা আমাদের চেয়ে বেশি দেশপ্রেমিক। তাই তাদেরকে মন্ত্রীসভায় স্থান দেওয়া উচিত।

তারা আরও বলেন, ৫ আগস্ট প্রাথমিক বিজয় হয়েছে। দানব শক্তির পতন ঘটিয়ে নতুন রাজনৈতিক শক্তির উত্থান হয়েছে। আগামীতে আরও বড় চ্যালেঞ্জ মোকাবিলা করে ছাত্রজনতার আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে হবে।

সভার পূর্বে অতিথিরা শরীফুজ্জামান চৌধুরী তপনের নতুন বই ‘সাঁঝবেলা’-এর প্রকাশনার মোড়ক উন্মোচন করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com