শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ধামরাইয়ে ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে হামলা ও কোপানোর অভিযোগ, আশঙ্কাজনক অবস্থায় ১ জন হাসপাতালে মোংলা বন্দরের সক্ষমতা বাড়াতে কর্মকর্তাদের নির্দেশ প্রধানমন্ত্রীর ৪০ রাউন্ড গুলি করে ইউপিডিএফ, সাজেক থেকে ৩০০০ পর্যটক উদ্ধার ত্রিপক্ষীয় আলোচনা পুনরায় শুরু করতে ‘প্রস্তুত’ রাশিয়া, তবে চুক্তির বিষয়ে অনাগ্রহী আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের কাজ চলছে : তথ্যমন্ত্রী কোমোর কাছে হতাশাজনক হারের পরও ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন নন ক্যারিক কাজীপুরে ৭৩ পিস ইয়াবাসহ আটক ৩  প্যারিসের কয়েকটি এলাকায় বিক্ষোভ নিষিদ্ধ, ট্রাম্পের দিকে মাখোঁর কটাক্ষ কোমোর কাছে ম্যানচেস্টার ইউনাইটেডের লজ্জাজনক হার

শীতের দাপটে কাঁপছে শ্রীমঙ্গল; সর্বনিম্ন তাপমাত্রা

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি
  • আপডেট সময় : 6:04 pm, মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫

চায়ের দেশ মৌলভীবাজারে গত কয়েক দিনের ব্যবধানে শীতের তীব্রতা বেড়েছে। ঘন কুয়াশা আর কনকনে ঠান্ডার কারণে ছিন্নমূল খেটেখাওয়া মানুষের দূর্ভোগ বেড়েছে।

সকাল থেকে তাপমাত্রা ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। সোমবার (২৭শে জানুয়ারি) সকাল ৯টায় এ তাপমাত্রা রেকর্ড করা হয়।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের সহকারী পর্যবেক্ষক মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তাপমাত্রা কমে শীত বাড়তে পারে। কুয়াশা ভেদ করে ঝলমলে রোধ উঠায় শীত কম অনুভূত হচ্ছে।

এদিকে গত দুই দিন ধরে তাপমাত্রা ৯ থেকে ১২ ডিগ্রির মধ্যে ওঠানামা করছে। রবিবার তাপমাত্রা ছিল ৯.৬ ডিগ্রি সেলসিয়াস। এর আগেরদিন শনিবার ১১.২ ডিগ্রি, শুক্রবার তাপমাত্রা ছিল ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস।

দিনভর কুয়াশার চাঁদরে ঢেকে আছে পুরো জেলা। এরপর কুয়াশা ভেদ করে হালক্কা সূর্য়ের দেখা মিললেই আবারও কুয়াশায় ঢেকে পড়ে রাস্তাঘাট, পাহাড়, চা বাগানসহ সবকিছুই। এতে চা বাগানের শ্রমিকসহ ছিন্নমূল খেটে খাওয়া মানুষের বেশি দুর্ভোগ দেখা দেয়।

জেলা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঠান্ডাজনিত রোগীদের চাপও বেড়েছে বলে জানিয়েছেন মৌলভীবাজার সির্ভিল সার্জন ডা. মো. মামুনুর রশিদ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com