শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ধামরাইয়ে ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে হামলা ও কোপানোর অভিযোগ, আশঙ্কাজনক অবস্থায় ১ জন হাসপাতালে মোংলা বন্দরের সক্ষমতা বাড়াতে কর্মকর্তাদের নির্দেশ প্রধানমন্ত্রীর ৪০ রাউন্ড গুলি করে ইউপিডিএফ, সাজেক থেকে ৩০০০ পর্যটক উদ্ধার ত্রিপক্ষীয় আলোচনা পুনরায় শুরু করতে ‘প্রস্তুত’ রাশিয়া, তবে চুক্তির বিষয়ে অনাগ্রহী আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের কাজ চলছে : তথ্যমন্ত্রী কোমোর কাছে হতাশাজনক হারের পরও ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন নন ক্যারিক কাজীপুরে ৭৩ পিস ইয়াবাসহ আটক ৩  প্যারিসের কয়েকটি এলাকায় বিক্ষোভ নিষিদ্ধ, ট্রাম্পের দিকে মাখোঁর কটাক্ষ কোমোর কাছে ম্যানচেস্টার ইউনাইটেডের লজ্জাজনক হার

সীমান্তে বাংলাদেশি যুবককে কুপিয়ে হত্যা করলো ভারতীয় নাগরিক 

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি
  • আপডেট সময় : 11:58 am, সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তবর্তী এলাকায় এক বাংলাদেশি যুবক’কে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে ভারতীয় নাগরিকরা।

রোববার (২৬শে জানুয়ারি) দুপুরে কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের দশটেকি (নতুন বস্তি) এওলাছড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ওই এলাকার মৃত ইউসুফ আলীর ছেলে আহাদ আলী বলে জানিয়েছেন কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বপ্রাপ্ত অফিসার ডা: শারমিন ফারহানা জেরিন।

নিহতের পরিবার সুত্রের বরাতে জানা যায়, রোববার দুপুরে জমি সংক্রান্ত বিষয়ে ভারতীয় কয়েকজনের সাথে কথা-কাটাকাটি হয় বাংলাদেশি বাসিন্দার আহাদ আলীর। এক পর্যায়ে ভারতীয় নাগরিক হায়দার আলী ও তার সহযোগীরা আন্তর্জাতিক সীমানা রেখার ৫ গজ ভেতরে ঢুকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে আহাদ আলীকে পরে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে কুলাউড়ার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয়রা। পরে অবস্থার অবনতি হলে তাকে সিলেট এম এ জি ওসমানি হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

সীমান্তবর্তী এলাকা উপজেলার শিকড়িয়া গ্রামের ইউপি সদস্য শাহীন আহমদ জানান, ভারতীয় নাগরিক হায়দার আলীর সাথে নিহত আহাদের পারিবারিক আত্বীয়তা রয়েছে। তবে জায়গা নিয়ে তাদের মধ্যে কোনো ধরনের বিরোধ রয়েছে কি না তা জানা নাই। ১০৮৩ এর ৩৪ এস এর ৫ গজ বাংলাদেশের ভেতরে এ ঘটনাটি ঘটে।

এবিষয়ে কুলাউড়া থানার ওসি মো. গোলাম আপছার জানান, লাশ উদ্ধার করে মৌলভীবাজার হাসপাতালর মর্গে রয়েছে। হত্যাকাণ্ড ঘটনায় জড়িত ভারতীয় নাগরিক। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com