শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ধামরাইয়ে ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে হামলা ও কোপানোর অভিযোগ, আশঙ্কাজনক অবস্থায় ১ জন হাসপাতালে মোংলা বন্দরের সক্ষমতা বাড়াতে কর্মকর্তাদের নির্দেশ প্রধানমন্ত্রীর ৪০ রাউন্ড গুলি করে ইউপিডিএফ, সাজেক থেকে ৩০০০ পর্যটক উদ্ধার ত্রিপক্ষীয় আলোচনা পুনরায় শুরু করতে ‘প্রস্তুত’ রাশিয়া, তবে চুক্তির বিষয়ে অনাগ্রহী আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের কাজ চলছে : তথ্যমন্ত্রী কোমোর কাছে হতাশাজনক হারের পরও ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন নন ক্যারিক কাজীপুরে ৭৩ পিস ইয়াবাসহ আটক ৩  প্যারিসের কয়েকটি এলাকায় বিক্ষোভ নিষিদ্ধ, ট্রাম্পের দিকে মাখোঁর কটাক্ষ কোমোর কাছে ম্যানচেস্টার ইউনাইটেডের লজ্জাজনক হার

কমলগঞ্জে তারুণ্যের উৎসব উদযাপন 

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
  • আপডেট সময় : 1:01 pm, রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই”এ প্রতিপাদ্য’কে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জে তারুণ্যের উৎসব উদযাপন করা হয়েছে। শনিবার (২৫শে জানুয়ারি) জেলা প্রশাসন মৌলভীবাজার ও মণিপুরী ললিতকলা একাডেমির আয়োজনে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে তারুণ্যের উৎসব উদযাপন করা হয়। মণিপুরী ললিতকলা একাডেমি অডিটোরিয়ামে একাডেমি’র উপ-পরিচালক (অতিঃদাঃ) প্রভাস চন্দ্র সিংহ এর সভাপতিত্বে বিকাল ৪টায় যুব সমাবেশ ও তরুণ উদ্যোক্তা সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মো.ইসরাইল হোসেন। মণিপুরী ললিতকলা একাডেমির সংগীত প্রশিক্ষক সুতপা সিনহা এর উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর, কমলগঞ্জ থানার ওসি সৈয়দ ইফতেখার হোসেন, বৃহত্তর সিলেট আদিবাসী ফোরামের সভাপতি পিডিশন প্রধান, মণিপুরী সমাজকল্যাণ সমিতির সভাপতি প্রতাপ চন্দ্র সিংহ। এ সময় কৃষিক্ষেত্রে অবদান রাখা যুবক মোহন রবিদাস ও আব্দুল মান্নান ও চয়ন সিংহ তাঁত শিল্পে অবদান রাখায় এ তিন তরুণ উদ্যোক্তাকে সম্মাননা প্রদান করা হয়। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, চাকরির পিছনে না ছুটে আমাদেরকে দক্ষতা অর্জন করে আমাদের দেশকে আমরা সোনার দেশ হিসেবে গড়ে তুলবো। তিনি বলেন আমাদের  বদলাতে হবে, প্রথমে আমরা নিজেদের চরিত্র বদলাতে হবে এবং মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠায় তরুণদের এগিয়ে আসতে হবে। আমরা যেন আজকের এ স্লোগানকে শুধু মুখে না বলে আমাদের কার্যকরি ভূমিকা পালন করতে হবে।

এর আগে সকাল ১১টায় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে জুলাই বিপ্লবের উপর চিত্রাঙ্কন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

পরে বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠির পরিবেশনায় অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। তারুণ্যের উৎসব বিভিন্ন জাতীগোষ্ঠি, সুশীল সমাজ, সাংবাদিক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি বৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com