শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ধামরাইয়ে ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে হামলা ও কোপানোর অভিযোগ, আশঙ্কাজনক অবস্থায় ১ জন হাসপাতালে মোংলা বন্দরের সক্ষমতা বাড়াতে কর্মকর্তাদের নির্দেশ প্রধানমন্ত্রীর ৪০ রাউন্ড গুলি করে ইউপিডিএফ, সাজেক থেকে ৩০০০ পর্যটক উদ্ধার ত্রিপক্ষীয় আলোচনা পুনরায় শুরু করতে ‘প্রস্তুত’ রাশিয়া, তবে চুক্তির বিষয়ে অনাগ্রহী আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের কাজ চলছে : তথ্যমন্ত্রী কোমোর কাছে হতাশাজনক হারের পরও ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন নন ক্যারিক কাজীপুরে ৭৩ পিস ইয়াবাসহ আটক ৩  প্যারিসের কয়েকটি এলাকায় বিক্ষোভ নিষিদ্ধ, ট্রাম্পের দিকে মাখোঁর কটাক্ষ কোমোর কাছে ম্যানচেস্টার ইউনাইটেডের লজ্জাজনক হার

কমলগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি’র আহ্বায়ক কমিটি ঘোষণা 

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
  • আপডেট সময় : 4:12 pm, শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি’র আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। জেলা বিএনপি’র আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন ও সদস্য সচিব আব্দুর রহিম রিপনের যৌথ স্বাক্ষরে সম্প্রতি এ কমিটি ঘোষণা করা হয়। উপজেলা বিএনপি’র ২১ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটিতে ত্যাগী নির্যাতিত অনেক নেতাদের ঠাঁই হয়নি।

ঘোষিত উপজেলা আহ্বায়ক কমিটিতে দায়িত্বপ্রাপ্তরা হলেন, আহ্বায়ক অলি আহমদ খাঁন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন বাবু, যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন, সদস্য-দুরুদ আহমদ, মো. শফিকুর রহমান চৌধুরী, গোলাম কিবরিয়া সফি, মো. আলম পারভেজ চৌধুরী সোহেল, পুষ্প কুমার কানু, এডভোকেট আব্দুল আহাদ, ইলিয়াছ মিয়া, তাজ উদ্দিন তাজু, তোফায়েল আহমদ চৌধুরী, মো. শামীমুল আহসান (শামীম), লোকমান হোসেন চৌধুরী, মো. সবুর রহমান, সিরাজুল ইসলাম, আহমেদুর রহমান খোকন, বাবুল হোসেন চৌধুরী, বীরবল প্রসাদ পাল, নজরুল ইসলাম মনির ও আনসার শুকরানা মান্না।

এদিকে, কমলগঞ্জ পৌর বিএনপি’র আহ্বায়ক কমিটিতে দায়িত্বপ্রাপ্তরা হলেন-আহ্বায়ক সুয়েব আহমদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সরওয়ার শুকরানা মান্না, যুগ্ম আহ্বায়ক প্রত্যুষ ধর ও শফিকুর রহমান। সদস্য-ইকবাল পারভেজ চৌধুরী শাহীন, আবু ইব্রাহিম জমশেদ, সৈয়দ জামাল হোসেন, সৈয়দ খালেদ মাহমুদ, সৈয়দ রকিব উদ্দিন, আব্দুস সালাম, শিউলী আক্তার শাপলা, শেখ জসিম উদ্দিন শাকিল, রবিউল ইসলাম অভি, আবু সাদাত মো. সায়েম শামীম, আবু সুফিয়ান, মো. রাসেল হাসান বক্ত, মো. নোমান আলী, কে এস হেলাল খসরু, ইয়াদুল হাসান চৌধুরী, মো. হারুনুর রশিদ ও আব্দুস শহীদ।

মৌলভীবাজার জেলা বিএনপি’র আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন ও সদস্য সচিব আব্দুর রহিম রিপন জানান, ঘোষিত এসব কমিটি তৃণমূলে দলকে শক্তিশালী করার লক্ষ্যে ওয়ার্ড থেকে ইউনিয়ন, ইউনিয়ন থেকে উপজেলা ও পৌর কমিটি সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করা হবে। ঘোষিত এসব কমিটি আগামী দুই মাসের মধ্যে ওয়ার্ড ও ইউনিয়ন বিএনপি’র সম্মেলনের মাধ্যমে সম্পন্ন করতে হবে বলে জানান তারা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com