শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
ধামরাইয়ে ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে হামলা ও কোপানোর অভিযোগ, আশঙ্কাজনক অবস্থায় ১ জন হাসপাতালে মোংলা বন্দরের সক্ষমতা বাড়াতে কর্মকর্তাদের নির্দেশ প্রধানমন্ত্রীর ৪০ রাউন্ড গুলি করে ইউপিডিএফ, সাজেক থেকে ৩০০০ পর্যটক উদ্ধার ত্রিপক্ষীয় আলোচনা পুনরায় শুরু করতে ‘প্রস্তুত’ রাশিয়া, তবে চুক্তির বিষয়ে অনাগ্রহী আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের কাজ চলছে : তথ্যমন্ত্রী কোমোর কাছে হতাশাজনক হারের পরও ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন নন ক্যারিক কাজীপুরে ৭৩ পিস ইয়াবাসহ আটক ৩  প্যারিসের কয়েকটি এলাকায় বিক্ষোভ নিষিদ্ধ, ট্রাম্পের দিকে মাখোঁর কটাক্ষ কোমোর কাছে ম্যানচেস্টার ইউনাইটেডের লজ্জাজনক হার

ভারতীয় খাদ্য সামগ্রীসহ ২ ছাত্রদল কর্মী আটক

বাসস
  • আপডেট সময় : 5:20 pm, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪

ভারত থেকে চোরাচালানের মাধ্যমে নিয়ে আসা খাদ্য সামগ্রীসহ চোরাকারবারে জড়িত দুই ছাত্রদল কর্মীকে আটক করেছে সেনাবাহিনী। বুধবার সন্ধ্যায় ১১ পদাতিক বিগ্রেডের ৪২ বীর (বিয়ার) ছাতক সেনা ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন শোয়েব বিন আহমদ এ তথ্য নিশ্চিত করেন। 

গ্রেফতারকৃতরা হল, সুনামগঞ্জের ছাতক পৌর শহরের বাগবাড়ির মৃত সিরাজ মিয়ার ছেলে কাওছার আহমদ সেবুল ও মৃত এখলাছ মিয়ার ছেলে সাইদুল আহমেদ রাহেল। গ্রেফতারকৃতরা পৌর ছাত্রদল কর্মী বলে জানিয়েছেন, পৌরবাসী। বুধবার, ছাতক থানায় মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে গ্রেফতারকৃতদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার, ছাতক থানায় দায়েরকৃত মামলা ও সেনা ক্যাম্প সূত্র জানায়, মঙ্গলবার রাতে সেনাবাহিনীর একটি টিম ছাতক পৌর শহরের পশ্চিম বাগবাড়ি ফরহাদ এন্ড ব্রাদার্স নামের একটি গুদামে অভিযান চালায়। অভিযানে ভারত থেকে চোরাচালানের মাধ্যমে নিয়ে আসা পৌনে ৭ লাখ টাকা মূল্যের ফুসকা, পাস্তাসহ খাদ্য সামগ্রীর একটি চালান জব্দ করা হয়। একই সময় গুদামে থাকা চোরাচালানে জড়িত কাওছার আহমদ সেবুল ও সাইদুল আহমদ রাহেলকে গ্রেফতার করে সেনাবাহিনী।

পরবর্তীতে আলামতসহ গ্রেফতারকৃতদের ছাতক থানা পুলিশ হেফাজতে দেয়া হলে পরদিন বুধবার দুইজনকে গ্রেফতার ও অপর একজনকে পলাতক আসামি দেখিয়ে থানা পুলিশ বাদী হয়ে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com