শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০১:২০ অপরাহ্ন
শিরোনাম :
ধামরাইয়ে ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে হামলা ও কোপানোর অভিযোগ, আশঙ্কাজনক অবস্থায় ১ জন হাসপাতালে মোংলা বন্দরের সক্ষমতা বাড়াতে কর্মকর্তাদের নির্দেশ প্রধানমন্ত্রীর ৪০ রাউন্ড গুলি করে ইউপিডিএফ, সাজেক থেকে ৩০০০ পর্যটক উদ্ধার ত্রিপক্ষীয় আলোচনা পুনরায় শুরু করতে ‘প্রস্তুত’ রাশিয়া, তবে চুক্তির বিষয়ে অনাগ্রহী আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের কাজ চলছে : তথ্যমন্ত্রী কোমোর কাছে হতাশাজনক হারের পরও ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন নন ক্যারিক কাজীপুরে ৭৩ পিস ইয়াবাসহ আটক ৩  প্যারিসের কয়েকটি এলাকায় বিক্ষোভ নিষিদ্ধ, ট্রাম্পের দিকে মাখোঁর কটাক্ষ কোমোর কাছে ম্যানচেস্টার ইউনাইটেডের লজ্জাজনক হার

হাইকমিশনে হামলার প্রতিবাদে”জুলাই হিন্দু আল্যায়েন্সে”র উদ্দ্যোগে বিক্ষোভ

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি
  • আপডেট সময় : 9:36 am, শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪

ভারতের আগরতলায় বাংলাদেশের হাইকমিশনে হামলা ও  বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র এবং সুনামগঞ্জের দোয়ারাবাজারে নিরীহ হিন্দু সনাতনিদের উপর হামলার প্রতিবাদে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে বিক্ষোভ মিছিল হয়েছে। শুক্রবার (৬ই ডিসেম্বর) বিকেলে শহরের চৌমুহনা চত্ত্বরে জুলাই “হিন্দু আল্যায়েন্স” এর আয়োজনে এ বিক্ষোভ সমাবেশে অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন লেখক ও সাংস্কৃতিক কর্মী বিকাশ দাস বাপন, সাংস্কৃতিক কর্মী নীতেশ সুত্রধর, সঞ্জয় রায় রাজু, শ্রীমঙ্গল সদর ইউনিয়নের ইউপি সদস্য পিয়াস দাশ সহ আরও অনেকে। পরে শহরে একটি মৌন মিছিল বের করা হয়।

বিক্ষোভ সমাবেশে বক্তরা বলেন, ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, ভাঙচুর ও বাংলাদেশের পতাকায় আগুন ধরানোর মতো কাজের জন্য আমরা তীব্র নিন্দা জানাই। এই ধরনের ঘটনা কোনভাবেই কোন দেশের পতাকা জ্বালিয়ে দেওয়া কখনো কোনভাবেই কাম্য নয়। পাশাপাশি গত মঙ্গলবার সুনামগঞ্জের দোয়ারাবাজারে সংখ্যালঘু হিন্দু সনাতনী সম্প্রদায়ের উপর হামলারও আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হোক জোড়ালো ভাবে যাতে করে এমন ভয়াবহতা আর কখনো না ঘটে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com