শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম :
ধামরাইয়ে ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে হামলা ও কোপানোর অভিযোগ, আশঙ্কাজনক অবস্থায় ১ জন হাসপাতালে মোংলা বন্দরের সক্ষমতা বাড়াতে কর্মকর্তাদের নির্দেশ প্রধানমন্ত্রীর ৪০ রাউন্ড গুলি করে ইউপিডিএফ, সাজেক থেকে ৩০০০ পর্যটক উদ্ধার ত্রিপক্ষীয় আলোচনা পুনরায় শুরু করতে ‘প্রস্তুত’ রাশিয়া, তবে চুক্তির বিষয়ে অনাগ্রহী আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের কাজ চলছে : তথ্যমন্ত্রী কোমোর কাছে হতাশাজনক হারের পরও ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন নন ক্যারিক কাজীপুরে ৭৩ পিস ইয়াবাসহ আটক ৩  প্যারিসের কয়েকটি এলাকায় বিক্ষোভ নিষিদ্ধ, ট্রাম্পের দিকে মাখোঁর কটাক্ষ কোমোর কাছে ম্যানচেস্টার ইউনাইটেডের লজ্জাজনক হার

আদালত প্রাঙ্গণে ভিডিও করার দায়ে অর্থ ও ৭ দিনের কারাবাস 

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি
  • আপডেট সময় : 5:14 pm, বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪

মৌলভীবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, ২য় আদালতে একটি মামলায় মেহেদী হাসান নামে এক ব্যাক্তি সাক্ষীর সাক্ষ্য গ্রহণকালে তার ভাগিনা মামুন আহমেদ মোবাইলে আদালতের কার্যক্রম ভিডিও করার সময় তাকে আটক করে

২০০শ টাকা অর্থদন্ড অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়।

মঙ্গলবার (৩রা ডিসেম্বর) দুপুরে মৌলভীবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ ঘটনাটি ঘটালে আদালতের বিচারক এম. মিজবাহউর রহমান এ রায় দেন।

জানা যায়,আদালতের সহায়ক কর্মচারী বিচারক এম. মিজবাহউর রহমানের নজরে আনলে বিজ্ঞ বিচারক নিরাপত্তার জন্য নিয়োজিত পুলিশ সদস্য উক্ত ব্যক্তিকে আটক করার নির্দেশ প্রদান করেন এবং আটককৃত ব্যক্তির হাতে থাকা Redmi ব্র্যান্ডের মোবাইলে আদালতের কার্যক্রম ভিডিও করার সত্যতা প্রাপ্ত হন।

পরে আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে জানায়, রাজনগর উপজেলার দক্ষিণভাগের উত্তর খলগাও এর বাসিন্দা দিলু মিয়ার ছেলে মামুন আহমেদ মাতা-পারুল বেগম।

আটককৃত ব্যক্তি মামুন আহমেদের উক্ত কর্মকান্ডের কারণে বিচারিক কার্যক্রমের বাঁধা সৃষ্টি হওয়ায় এবং বিনা অনুমতিতে আদালতের কার্যক্রম মোবাইল ফোনে ভিডিও করায় আদালতের প্রতি ইচ্ছাকৃতভাবে অশ্রদ্ধা প্রদর্শিত হয়েছে বিধায় বিজ্ঞ আদালত তাকে তার অপরাধ The Penal Code, 1860-এর ২২৮ ধারায় গণ্য করে The Code of Criminal Procedure, 1898-এর ৪৮০ ধারানুযায়ী ২০০/- টাকা অর্থদন্ড অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করেন।

মৌলভীবাজার কোর্টের উপ-পরিদর্শক কবির আহমদ গনমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com