শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০২:১০ অপরাহ্ন
শিরোনাম :
ধামরাইয়ে ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে হামলা ও কোপানোর অভিযোগ, আশঙ্কাজনক অবস্থায় ১ জন হাসপাতালে মোংলা বন্দরের সক্ষমতা বাড়াতে কর্মকর্তাদের নির্দেশ প্রধানমন্ত্রীর ৪০ রাউন্ড গুলি করে ইউপিডিএফ, সাজেক থেকে ৩০০০ পর্যটক উদ্ধার ত্রিপক্ষীয় আলোচনা পুনরায় শুরু করতে ‘প্রস্তুত’ রাশিয়া, তবে চুক্তির বিষয়ে অনাগ্রহী আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের কাজ চলছে : তথ্যমন্ত্রী কোমোর কাছে হতাশাজনক হারের পরও ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন নন ক্যারিক কাজীপুরে ৭৩ পিস ইয়াবাসহ আটক ৩  প্যারিসের কয়েকটি এলাকায় বিক্ষোভ নিষিদ্ধ, ট্রাম্পের দিকে মাখোঁর কটাক্ষ কোমোর কাছে ম্যানচেস্টার ইউনাইটেডের লজ্জাজনক হার

কুলাউড়ায় প্রতিবন্ধীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
  • আপডেট সময় : 12:40 pm, বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪

মৌলভীবাজারের কুলাউড়ায় ৩৩তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং ২৬তম জাতীয় প্রতিবন্ধী দিবস যথাযথ মর্যাদায় উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (৩রা ডিসেম্বর) কারিতাস বাংলাদেশ, সিলেট অঞ্চল এসডিডিবি প্রকল্প আয়োজিত অনুষ্ঠানে কুলাউড়ার লক্ষীপুর মিশনে বিভিন্ন পর্যায়ের প্রতিবন্ধীসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিগণ অংশ নেন। শুরুতে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এবারের প্রতিবন্ধী দিবসের প্রতিপাদ্য “ অন্তর্ভুক্তিমূলক টেকসই ভবিষ্যৎ বিনির্মাণ, বিকশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগণ” শীর্ষক আলোচনা পর্বে প্রধান অতিথি ছিলেন কুলাউড়া উপজেলা সহকারী সমাজসেবা কর্মকর্তা মোঃ আব্দুল খালিক। কারিতাস কুলাউড়ার মাইক্রোফাইন্যান্স প্রোগ্রামের এরিয়া ম্যানেজার চিন্ময় কুমার রায় এর সভাপতিত্বে ও কারিতাস সক্ষমতা প্রকল্পের কুলাউড়া উপজেলা মাঠ কর্মকর্তা ডনবস্কো খংস্থিয়া এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিস্টার মেরী মিতালী (এসএমআরএ), কর্মধা ইউনিয়ন পরিষদের সদস্য সাইদুল ইসলাম ও লছমী নারায়ণ অলমিক। মূল প্রতিপাদ্য পাঠ করেন কর্মধা ইউনিয়ন নারী প্রতিবন্ধী ফোরামের সভানেত্রী বৃষ্টি কৈরি। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন তুতিউর রহমান, গীতা পাঠ করেন বিধু দেব, বাইবেল পাঠ করেন কলি কর্মকার। অনুষ্ঠানে ১০জন প্রতিবন্ধীকে শিক্ষা উপকরণ ও টিউশন ফি প্রদান করা হয়। 

আলোচনা সভায় বক্তারা বলেন, প্রতিবন্ধীদের শুধু প্রতিবন্ধী ভাবলেই চলবে না। তাদের মধ্যে কোনো না কোনো বিশেষ গুণ থাকে। অবহেলা নয়, তাদের সমাজের মূল ধারার সাথে সম্পৃক্ত করতে হবে। ভালোবাসা ও মানবিক আচরণের মাধ্যমে তাদের পাশে দাড়িয়ে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় আমাদের সকলকে এগিয়ে আসতে হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com