শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
ধামরাইয়ে ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে হামলা ও কোপানোর অভিযোগ, আশঙ্কাজনক অবস্থায় ১ জন হাসপাতালে মোংলা বন্দরের সক্ষমতা বাড়াতে কর্মকর্তাদের নির্দেশ প্রধানমন্ত্রীর ৪০ রাউন্ড গুলি করে ইউপিডিএফ, সাজেক থেকে ৩০০০ পর্যটক উদ্ধার ত্রিপক্ষীয় আলোচনা পুনরায় শুরু করতে ‘প্রস্তুত’ রাশিয়া, তবে চুক্তির বিষয়ে অনাগ্রহী আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের কাজ চলছে : তথ্যমন্ত্রী কোমোর কাছে হতাশাজনক হারের পরও ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন নন ক্যারিক কাজীপুরে ৭৩ পিস ইয়াবাসহ আটক ৩  প্যারিসের কয়েকটি এলাকায় বিক্ষোভ নিষিদ্ধ, ট্রাম্পের দিকে মাখোঁর কটাক্ষ কোমোর কাছে ম্যানচেস্টার ইউনাইটেডের লজ্জাজনক হার

বিদ্যুতের ছেঁড়া তারে প্রাণ গেল মা ও ২ শিশুর

সিএনআই নিউজ টুয়েন্টিফোর
  • আপডেট সময় : 4:01 pm, শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
closeup of the feet of a dead body covered with a sheet, with a blank tag tied on the big toe of his left foot, in monochrome, with a vignette added

বরিশালের বাকেরগঞ্জে ছিঁড়ে পড়ে থাকা পল্লী বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে দুই শিশু সন্তানসহ এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (২৭ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার নিয়ামতি ইউনিয়নের ৪ নম্বর ঢালমারা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সোনিয়া আক্তার (৩২), তাঁর মেয়ে সাবরিনা (৯) ও সাড়ে চার বছর বয়সী ছেলে সালমান। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন।
ওসি জানান, খেলার সময় শিশু সালমান বাড়ির পাশেই একটি লেবু গাছে হাত দেয়। ওই লেবু গাছের ওপর বিদ্যুতের তার ছিঁড়ে পড়েছিল। সালমান হাত দেয়ার পর তাকে উদ্ধার করতে যায় বোন সাবরিনা। এ সময় সেও বিদ্যুতায়িত হয়।
পরে দুই সন্তানকে উদ্ধার করতে গিয়ে উদ্ধার করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মারা যায় মা সোনিয়া আক্তারও।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com