শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ধামরাইয়ে ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে হামলা ও কোপানোর অভিযোগ, আশঙ্কাজনক অবস্থায় ১ জন হাসপাতালে মোংলা বন্দরের সক্ষমতা বাড়াতে কর্মকর্তাদের নির্দেশ প্রধানমন্ত্রীর ৪০ রাউন্ড গুলি করে ইউপিডিএফ, সাজেক থেকে ৩০০০ পর্যটক উদ্ধার ত্রিপক্ষীয় আলোচনা পুনরায় শুরু করতে ‘প্রস্তুত’ রাশিয়া, তবে চুক্তির বিষয়ে অনাগ্রহী আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের কাজ চলছে : তথ্যমন্ত্রী কোমোর কাছে হতাশাজনক হারের পরও ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন নন ক্যারিক কাজীপুরে ৭৩ পিস ইয়াবাসহ আটক ৩  প্যারিসের কয়েকটি এলাকায় বিক্ষোভ নিষিদ্ধ, ট্রাম্পের দিকে মাখোঁর কটাক্ষ কোমোর কাছে ম্যানচেস্টার ইউনাইটেডের লজ্জাজনক হার

শেরপুরের নালিতাবাড়ীতে অগ্নিকান্ডে গৃহবধূর মৃত্যু

সিএনআই নিউজ টুয়েন্টিফোর
  • আপডেট সময় : 12:07 pm, বুধবার, ২০ মার্চ, ২০২৪

জেলার নালিতাবাড়ীতে অগ্নিকান্ডে তাসলিমা বেগম (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে রান্না ঘরে আগুনটি লাগে।তবে টিনসেড রান্না ঘরটির তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি। ১৯ মার্চ মঙ্গলবার রাত পৌণে নয়টার দিকে উপজেলার যোগানিয়া ইউনিয়নের পশ্চিম তালুক পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ ওই গ্রামের এরশাদ আলীর স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে আটটার দিকে এরশাদ আলীর টিনসেড রান্নাঘরে রাইচকুকারে রান্নার কাজ চলছিল। এসময় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে গেলে এরশাদ আলীর স্ত্রী দুই সন্তানের জননী তাসলিমা বেগম ঘরে ঢুকে বিদ্যুতের মেইন সুইচবন্ধ করার চেষ্টা করেন। এতে বিদ্যুতায়িত হয়ে ঘরের মেঝেতেই পড়ে যান তাসলিমা। ততক্ষণে রান্নাঘরের বিভিন্ন অংশে আগুন লেগে যায়।
এদিকে আগুন দেখে বাড়ির অন্যরা চিৎকার ও ডাকাডাকি শুরু করলে বাড়ির কাছে থাকা মসজিদের মুসল্লী ও এলাকাবাসী ছুটে আসেন। ততক্ষণে তাসলিমার নিথর দেহ ঘরের মেঝেতে পড়েছিল। এসময় তারা পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। খবর পেয়ে নালিতাবাড়ী ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নেভানোর কাজে যোগ দেয়। ঘটনার পরপরই থানা পুলিশ, স্থানীয় জন প্রতনিধিসহ অন্যান্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
প্রত্যক্ষদর্শী এমদাদুল হক জানান, তারাবীর নামাজ পড়া অবস্থায় বাড়ির মহিলাদের চিৎকারের শব্দ পেয়ে তিনি ছুটে আসেন। এসময় তাসলিমা নিথর অবস্থায় রান্না ঘরের মেঝেতে পড়েছিলো। রান্নাঘরে আগুন জ¦লছিল। পরে সবার সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ফলে রান্না ঘরের তেমন ক্ষয়ক্ষতি হয়নি।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভুইয়া গৃহবধূর মৃত্যু নিশ্চিত করে জানান, আগুন লাগার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। বিষয়টি তদন্তাধীন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com