শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ধামরাইয়ে ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে হামলা ও কোপানোর অভিযোগ, আশঙ্কাজনক অবস্থায় ১ জন হাসপাতালে মোংলা বন্দরের সক্ষমতা বাড়াতে কর্মকর্তাদের নির্দেশ প্রধানমন্ত্রীর ৪০ রাউন্ড গুলি করে ইউপিডিএফ, সাজেক থেকে ৩০০০ পর্যটক উদ্ধার ত্রিপক্ষীয় আলোচনা পুনরায় শুরু করতে ‘প্রস্তুত’ রাশিয়া, তবে চুক্তির বিষয়ে অনাগ্রহী আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের কাজ চলছে : তথ্যমন্ত্রী কোমোর কাছে হতাশাজনক হারের পরও ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন নন ক্যারিক কাজীপুরে ৭৩ পিস ইয়াবাসহ আটক ৩  প্যারিসের কয়েকটি এলাকায় বিক্ষোভ নিষিদ্ধ, ট্রাম্পের দিকে মাখোঁর কটাক্ষ কোমোর কাছে ম্যানচেস্টার ইউনাইটেডের লজ্জাজনক হার

ভোট গ্রহণে অনিয়ম হলে চাকরি থাকবে না: ইসি হাবিব

সিএনআই নিউজ টুয়েন্টিফোর
  • আপডেট সময় : 11:19 am, মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান বলেছেন, আমতলী পৌরসভা নির্বাচনে ভোট গ্রহণে অনিয়ম হলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের চাকরি থাকবে না। হুন্ডা, পান্ডা ও গুন্ডা রাস্তায় থাকবে না। শতভাগ সুষ্ঠু নির্বাচন হবে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন এত সুষ্ঠুভাবে সম্পন্ন করলাম কিন্তু একটি পৌরসভার নির্বাচন সুষ্ঠু হবে না?
উপজেলা পরিষদ মিলনায়তনে সোমবার প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার ও প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন।
আহসান হাবিব বলেন, সুষ্ঠুভাবে সব নির্বাচন করতে সক্ষম হয়েছি বলেই নির্বাচন কমিশনের প্রতি মানুষের আস্থা বৃদ্ধি পেয়েছে। কোনোক্রমেই ইভিএমে এ নির্বাচনি পরিবেশ বিঘ্নিত হবে না।
তিনি আরও বলেন, সাংবাদিকরা হলো বার্তা প্রচারের প্লাটফর্ম। এ প্লাটফর্মের মাধ্যমেই দেশ-বিদেশ জেলা ও উপজেলায় সর্বত্র এ বার্তা প্রচারিতহচ্ছে।
জেলা প্রশাসক শুভ্রা দাসের (ভারপ্রাপ্ত) সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন- বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দীন, জেলা পুলিশ সুপার আবদুস ছালাম, জেলা নির্বাচন অফিসার মো. আবদুল হাই আল হাদী ও ইউএনও মুহাম্মদ আশরাফুল আলম। উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোজাম্মেল হোসেন, সহকারী পুলিশ সুপার রুহুল আমিন ও আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com